Advertisement

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের
হামে আক্রান্ত শিশু। ফাইল ছবি: চরচা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এক হাজার ১৫ জন।

Advertisement

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত আটজনের কেউই নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল না। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৬ জনের।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬১ জন। গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ৭৬৯ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ২৬ হাজার ৬০৮ জন।

গত ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।