Advertisement

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও’ খাইয়ে ২ হাজার ভরি গয়না লুটের দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও’ খাইয়ে ২ হাজার ভরি গয়না লুটের দাবি
চুরির ঘটনা তদন্ত করছে সিআইডি। ছবি: সংগৃহীত

রাজধানী ধানমন্ডির একটি শপিংমলে অবস্থিত পূরবী জুয়েলার্সে দুই হাজার ভরি সোনার গয়না এবং ১০ থেকে ১২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।

Advertisement

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডি ৬-এর আনাম র‍্যাংস প্লাজায় এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই শপিংমলের চারজন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে গয়নার দোকানের এক কর্মচারী এবং শপিংমলের দুইজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন।

Advertisement

রাতের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দোকানের কর্মচারিদের অচেতনা করে চুরি করা হয়। চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

ওসি তৈয়ব চরচাকে বলেন. “পূরবী জুয়েলার্সে চুরির ঘটনায় মালিক দাবি করেছেন ২ হাজার ভরি স্বর্ণ এবং ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ চেক করে আমরা দেখতে পাই মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর পাঁচজন শপিংমলে এসেছে। সেখানে তিনজন শপিংমলের। অতিরিক্ত আরও দুজনের বাহিরের। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছেন।”

ওসি আরও বলেন, “রাতে দোকানের কর্মীদের মোরগ পোলাও খাওয়ান দুজন নিরাপত্তাকর্মী। পরে তারা অচেতন হয়ে যায়। এই সুযোগে তারা দোকানটিতে চুরি করে। চুরি করার সময় তারা বৈদ্যুতিক কাটার ব্যবহার করে। পরে তা ফেলে যায়।”

শনিবার দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।