Advertisement

বরিশালে অন্তুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

বরিশালে অন্তুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ
বরিশালের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ। ছবি: চরচা

বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার, ছাত্রত্ব পুনর্বহাল, হামলাকারীদের শাস্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ বলেন, “এই নার্সিং কলেজের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষার্থী অন্তুকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে। অন্তুর প্রতিবাদের মুখে কলেজের পরিচালক ও কৃষক লীগ নেতা জহিরুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া লাখ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। যার কারণে কলেজ প্রশাসন প্রতিশোধ নিতে অন্তুর ছাত্রত্ব বাতিল করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং তার বাবার বিরুদ্ধেও চুরির মামলা দেওয়া হয়েছে।”

আলবার্ট রিপন বল্লভ বলেন, “অবিলম্বে অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল করতে হবে, তার ও তার বাবার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। কলেজের পরিচালক কৃষক লীগ নেতা জহিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

Advertisement

সমাবেশে আরও বক্তব্য দেন বরিশালের লেখক ও অ্যাক্টিভিস্ট কাজল দাশ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল রহমান খোকন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) জেলা সভাপতি এডভোকেট এ কে আজাদ, গণফোরামের জেলা সভাপতি এডভোকেট হিরন কুমার দাশ মিঠু, ভাসানী পরিষদ বরিশালের আহ্বায়ক খালিদ বিনয়ী, গণতান্ত্রিক অধিকার কমিটি বরিশাল জেলার সদস্য এডভোকেট রেজাউল ইসলাম খোকন, লেখক কাজল দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি সুজয় সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সদস্য রাকিবুল হাসান, বিপ্লবী ছাত্র মৈত্রী জেলা শাখার সংগঠক অনিন্দ মন্ডল, শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল, অ্যাডভোকোট খালিদ বিন ওয়ালীদ ও সাবেক ছাত্রনেতা কিশোর কুমার বালা।