Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ অক্টোবর, ২০২৬
৩০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ অক্টোবর, ২০২৬
৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিং, বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার চুরি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৩: ৩৬
ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিং, বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার চুরি
বিন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার চুরি হয়েছে। ছবি: রয়টার্স

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্সে সাইবার হামলা ঘটেছে। এর মাধ্যমে প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল চুরি হয়েছে। এ ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার।

Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার বাইন্যান্স জানিয়েছে, হ্যাকিংয়ের ঘটনার পর তারা সব ধরনের অর্থ জমা ও উত্তোলন স্থগিত করেছে। এ ছাড়া প্রায় ৩ বিলিয়ন ডলারের তহবিল জব্দ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বাইন্যান্স জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এক প্রকৌশলীর হ্যাক হওয়া ল্যাপটপ ব্যবহার করে একজন হ্যাকার অননুমোদিত লেনদেন করতে সক্ষম হয়।

এদিকে কোম্পানিটি জানিয়েছে, সব ধরনের ক্ষতি তারা নিজেরাই বহন করবে। এছাড়া ব্যবহারকারীদের অর্থ ‘নিরাপদ’ রয়েছে বলেও জানিয়েছে তারা।

আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বাইন্যান্স বলেছে, “নিরাপদে ও সম্পূর্ণভাবে এ সমস্যা সমাধানে আমাদের দলগুলো সার্বক্ষণিক কাজ করছে।”

বাইন্যান্স বলেছে, “অপরাধীদের পরিচয় শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

কোম্পানিটি আরও জানিয়েছে, তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত কারিগরি বিশ্লেষণ প্রকাশ করা হবে।

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪Bosnia_Plane_Crash

ব্লকচেইনভিত্তিক গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান টিআরএম এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের দৃঢ় বিশ্বাস, উত্তর কোরিয়ার হ্যাকিং ইউনিট ‘ট্রেডারট্রেইটার’ এই হামলা চালিয়েছে। তদন্তকারীরা এই ইউনিটের সঙ্গে ‘লাজারাস গ্রুপের’ যোগসাজশ পেয়েছেন।

টিআরএমের বৈশ্বিক নীতিবিষয়ক প্রধান আরি রেডবোর্ড আল জাজিরাকে বলেন, “উত্তর কোরিয়া যখন এ ধরনের বড় অঙ্কের অর্থ চুরি করে, তখন সেই অর্থ অস্ত্র বিস্তারসহ অন্যান্য অস্থিতিশীল কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। তাই এটি শুধু ক্রিপ্টো চুরির ঘটনা নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার বিষয়।”

এদিকে চুরির ঘটনায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ কমে ৭৭ হাজার ডলারের নিচে নেমে এসেছে।

সিডনির ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্রিপ্টো বাজার বিশেষজ্ঞ শন ফোলি আল জাজিরাকে বলেন, “বাইন্যান্স বিশ্বের বৃহত্তম কেন্দ্রীয়ভাবে পরিচালিত এক্সচেঞ্জগুলোর একটি। তাই প্রতিষ্ঠানটির প্রতি আস্থায় ধাক্কা লাগলে অনেক সাধারণ বিনিয়োগকারীর মধ্যেও আস্থার সংকট তৈরি হতে পারে। এতে ক্রিপ্টো সম্পদের দাম কমে যেতে পারে।”

বাইন্যান্সে হ্যাকিংয়ের ঘটনায় চুরির পরিমাণ ক্রিপ্টো চুরির আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০২৫ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকার গোষ্ঠী ‘লাজারাস গ্রুপ’ বাইবিট থেকে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার চুরি করেছিল। সেটিই ছিল এর আগের সর্বোচ্চ চুরির ঘটনা।

টিআরএমের তৈরি ২০২৬ সালের ক্রিপ্টো অপরাধবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১৫০টি হ্যাকিংয়ের ঘটনায় সাইবার অপরাধীরা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারের ক্রিপ্টো সম্পদ চুরি করেছে।

কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী, বাইন্যান্সের প্রতিষ্ঠাতা ও বৃহত্তম শেয়ারহোল্ডার চ্যাংপেং ঝাও ২০১৭ সালে চীনে বাইন্যান্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় প্রায় ১৫৫ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে, যা অন্য যেকোনো এক্সচেঞ্জের চেয়ে বেশি।

বিষয়: চুরিইতিহাসশেয়ারবাজারক্রিপ্টোকারেন্সিপ্রকৌশলীডলারহ্যাকিং
Advertisement
সর্বশেষ
  • ১

    ভারতের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

  • ২

    ‘উত্তরবঙ্গে বন্যা হলে রান্নার হাড়ি পাওয়া যায় না’

  • ৩

    ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিং, বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার চুরি

  • ৪

    নিজ বাড়ির ছাদে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

  • ৫

    ‘তৌহিদী জনতার নিচেই রয়েছে রাজনৈতিক শক্তির বি বা সি টিম’

সম্পর্কিত
  • ভারতের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

    ভারতের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

    ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের বুধওয়ার পেঠ এলাকার কয়েকটি যৌনপল্লি থেকে ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত বুধবার ভোরে ওই এলাকার বিভিন্ন যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

  • নিজ বাড়ির ছাদে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

    নিজ বাড়ির ছাদে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

    রাজশাহীর পবা উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

  • টঙ্গী থেকে মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই চলছে

    টঙ্গী থেকে মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই চলছে

    বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকেই একটি মোটরসাইকেল পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তা তাহসিফ সাউরি কিনা তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি সংস্থাটি।

  • ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত ফল ঘোষণা, কে কত আসন পেল

    ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত ফল ঘোষণা, কে কত আসন পেল

    ইসরায়েলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। স্থানীয় সময় শুক্রবার সকালে প্রকাশিত ফলে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।