
মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ইরান চায় যুক্তরাষ্ট্র যেন হরমুজ প্রণালি খুলে দেয়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির নেতৃত্বের ভঙ্গুর অবস্থার জন্য এমন চেষ্টা চালাচ্ছে ইরান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান এইমাত্র আমাদের জানিয়েছে যে তারা বর্তমানে ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ রয়েছে। তারা তাদের নেতৃত্বের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, আর এ কারণেই তারা যত দ্রুত সম্ভব আমাদের ‘হরমুজ প্রণালি খুলে দেওয়ার’ জন্য অনুরোধ করেছে।”
অন্যদিকে, ইরান রেভল্যুশনারি গার্ড কোরের এক মুখপাত্র বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের জন্য ‘এটি এখনও একটি যুদ্ধকালীন পরিস্থিতি এবং সেখানে নিয়মিত পর্যবেক্ষণ ও নজরদারি চলছে।’
মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেন, “শত্রুপক্ষ যদি নতুন কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের নতুন সরঞ্জাম, নতুন পদ্ধতি এবং নতুন যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হতে হবে।”

মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।