Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রথম বিদেশ সফরে আজ ভারত যাচ্ছেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৯: ৩৮
প্রথম বিদেশ সফরে আজ ভারত যাচ্ছেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। স্থানীয় সময় আজ শনিবার পাঁচ দিনের সফরে তার ভারত যাওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাঁচ দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মিয়ানমারের প্রেসিডেন্ট।

Advertisement
Advertisement
Advertisement

এই সফর ইঙ্গিত দিচ্ছে যে মিয়ানমারের সঙ্গে অনেক প্রতিবেশি দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়েছে। কারণ ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক নেতৃত্বকে এড়িয়ে চলছিল বেশিরভাগ প্রতিবেশি।

বিশ্লেষকদের মতে, ভারতের জন্য এই সফর কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মিয়ানমারে চীনের শক্তিশালী প্রভাব কিছুটা কমানোর চেষ্টা করবে ভারত। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ বিরল খনিজ বা ‘রেয়ার আর্থ’ সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উত্তর-পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করাও ভারতের লক্ষ্য।

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান মিন অং হ্লাইংmyanmar junta leader

ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ মিয়ানমার উপদেষ্টা রিচার্ড হরসি বলেন, সেনাশাসকের পদ ছেড়ে প্রেসিডেন্ট হওয়ার পর মিন অং হ্লাইং এখন আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগ বাড়াতে চাইছেন। তিনি আরও বলেন, থাইল্যান্ড ও আরও কয়েকটি সদস্য দেশের সমর্থনে আসিয়ানের সঙ্গে আরও স্বাভাবিক সম্পর্কও আশা করছেন মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট।

হরসির মতে, মিন অং হ্লাইং শিগগিরই চীন সফরে গিয়ে সি চিনপিংয়ের সঙ্গেও দেখা করতে পারেন। কারণ, ভারতের পাশাপাশি চীনও মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী।

এদিকে রয়টার্স জানায়, ফোনে যোগাযোগ করা হলে মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা এ সফর নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল শুক্রবার সাংবাদিকদের জানান, সফরকারীন মিয়ানমার ও ভারতের সম্পর্কের আওতায় থাকা সব বিষয়ই আলোচনায় আসবে।

বিষয়:

মিয়ানমারনরেন্দ্র মোদিবৈদেশিক সম্পর্কপ্রেসিডেন্টকূটনীতিভারত
১

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

২

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

৩

বাংলাদেশ নিয়ে যেসব ঝুঁকি দেখছে বিশ্বব্যাংক

৪

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

৫

‘৫ আগস্ট ২৪-এর পর থেকে হিন্দুশূন্য করার জন্য দেশে একটা প্রক্রিয়া শুরু হয়েছে’

সম্পর্কিত

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

কিছু গ্রিপেন যুদ্ধবিমান আর করভেট যুদ্ধজাহাজকে ফিনল্যান্ডের সীমানায় পাঠিয়েছে সুইডেন। অন্তত এ বছরের শেষ পর্যন্ত ফিনল্যান্ডের সীমানায় নজরদারি ও সুরক্ষার কাজে যুক্ত হবে এই সমরযানগুলো। রাশিয়ার সঙ্গে ১৩৪০ কিলোমিটারের সীমান্ত আছে ফিনল্যান্ডের।

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারও

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমি পুনরুদ্ধার, সীমানা সুরক্ষা এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে র‍্যালি শুরু হয়ে রাজশাহীর তালাইমারিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানব

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত ও বক্তব্য নিয়ে ১৯টি প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে রংপুর নগরের জাহাজ কোম্পানি এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে