Advertisement

ইরানে হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

ইরানে হামলা স্থগিতের খবরে কমলো তেলের দাম
জ্বালানি তেল উত্তোলন যন্ত্র। ছবি: রয়টার্স

ইরানের অবকাঠামোতে পরিকল্পিত হামলা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে দাঁড়ানোর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি কমেছে।

Advertisement

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৫২ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে দাঁড়ায়।

গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবারও হামলা শুরু করার পর এবং ইরানের সামরিক বাহিনী ওমানের আশপাশে কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর ঘটনায় উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়েছিল।

Advertisement

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দ্রুত একটি চুক্তি হলে তিনি ইরানের ওপর নতুন হামলা থেকে বিরত থাকবেন।

হামলা স্থগিতের এই ঘোষণার পরই বিশ্ববাজারের তেলের দাম কমার এই খবর সামনে এলো।