
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর মিরপুরে একটি কলেজের সীমানা প্রাচীর ধসে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজিয়া বেগম (৫৫) নামে এক নারী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে লাভ রোড মন্দির রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতের জামাতা রুবেল জানান, দুপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে অনেক মানুষ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের অংশের একটি রোডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কলেজের পেছনের সীমানা প্রাচীরটি হঠাৎ ধসে পড়লে পথচারীসহ দুজন চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত রাজিয়া বেগম বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরিশাল জেলার মুলাদী থানার দক্ষিণ কাজিরচর গ্রামের মৃত নুরু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি মিরপুর-১০ এর এসি পরিবহন গলির একটি বাসায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মিরপুর থেকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন