Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

সৈকত পদত্যাগ করেছিলেন নাকি বিসিবি চুক্তি নবায়ন করেনি?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২১: ৫২
সৈকত পদত্যাগ করেছিলেন নাকি বিসিবি চুক্তি নবায়ন করেনি?
আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত

গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ঘটনাকে কেন্দ্র করে বিসিবির চাকরি থেকে পদত্যাগ করেছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সেই সময়ের বোর্ড তা গ্রহণ না করায় বিসিবির চুক্তি তার সঙ্গে বহাল ছিল। তবে নাটকীয়ভাবে এক বছর পর তার পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে একই সময়ে রয়েছে জোর গুঞ্জন উঠেছে যে, মূলত চুক্তি নবায়ন করা হয়নি আইসিসির এই এলিট প্যানেলের আম্পায়ারের। ফলে তৈরি হয়েছে ধোঁয়াশা। আসলেই কি পদত্যাগপত্র দিয়েছিলেন সৈকত?

Advertisement

ডিপিএলের একটি ম্যাচে মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়ের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তর্ক জুড়ে দেন। এরপর তিনি সংবাদ সম্মেলনে বিতর্কিত মন্তব্য করে বসেন দেশের ইতিহাসের প্রথম ও একমাত্র এলিট আম্পায়ারকে নিয়ে। তার প্রেক্ষিতে বিসিবির চুক্তি থেকে সরে আসার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। তবে বিসিবি তা মেনে নেয়নি। এরপর তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের অনেক ম্যাচেই দায়িত্ব পালন করায় মনে হচ্ছিল, বিষয়টির সুরাহা হয়ে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

তবে বিস্ময়করভাবে গত ১ এপ্রিল থেকে সৈকতের সেই পদত্যাগ কার্যকর করেছে বিসিবি। অর্থাৎ, বিসিবির চুক্তিবদ্ধ চাকরিতে আর নেই তিনি। সৈকত বিষয়টি নিশ্চিত করেছেন চরচাকে। বিসিবির একটি সূত্রও জানিয়েছে একই কথা।

তবে বিসিবির আগের বোর্ডের আম্পায়ার্স বিভাগের সাবেক চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলছেন ভিন্ন কথা। চরচাকে তিনি বলেন, “আমি ঠিক বুঝতে পারছি না, সৈকতের পদত্যাগপত্র এখন কেন আর কীভাবে গ্রহণ করা হলো। সৈকত আমাদের বলেছিল সে পদত্যাগ করতে চায়, আমরা রাজি হইনি। ফলে তার সঙ্গে বিসিবির চুক্তিটা ছিল। তারই আওতায় এরপর সৈকত ডিপিএল, বিপিএল, বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিং করেছে। এখন যেটা হয়েছে, ওর সঙ্গে বিসিবি নতুন করে চুক্তি করেনি। কারণ, আম্পায়ারদের চুক্তির একটা মেয়াদ থাকে, সেটা নবায়ন না করায় সৈকত চুক্তির বাইরে চলে গেছে। কোনো পদত্যাগপত্র তো ছিল না।”

সৈকতের প্রসঙ্গে কথা বলার জন্য বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আম্পায়ার্স বিভাগের একজন সদস্য বলেছেন, সৈকতকে বিসিবির চুক্তির বাইরে রাখার জন্য একটা পক্ষের চাপ ছিল আগে থেকেই। সমালোচনা এড়াতে তাই এক বছর আগের সেই পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি।

পদত্যাগপত্র গ্রহণ বা চুক্তি নবায়ন বাতিল, যাই হোক না কেন, সৈকতের মতো একজন আম্পায়ারের এভাবে বিসিবির চাকরি হারানো ভালো খবর নয়। দেশের ইতিহাসের সেরা আম্পায়ার তো বটেই, সাবেক এই ক্রিকেটার এই মুহূর্তে বিশ্বের শীর্ষ আম্পায়ারদের একজন। আর তাকেই কিনা চুক্তিতে রাখার প্রয়োজন বোধ করল না বিসিবি!

আর সেটা আড়াল করতে গিয়ে বিরল ঘটনার জন্ম দিয়ে ফিরিয়ে আনা হয়েছে এক বছর আগের পদত্যাগপত্র। অথচ সেটা বাতিল হওয়ার পর তিনি চুক্তিবদ্ধ থেকেই বিসিবির হয়ে কাজ করেছেন।

সৈকতের পদত্যাগ নিয়ে তাই ধোঁয়াশা থাকছেই।

বিষয়: বাংলাদেশ ক্রিকেটবিসিবিডিপিএলআম্পায়ারতাওহীদ হৃদয়খেলা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা