Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

কক্সবাজার সিটি করপোরেশন হলে কী হবে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৮: ৪৩
কক্সবাজার সিটি করপোরেশন হলে কী হবে
কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: চরচা

প্রায় ১৫৭ বছর পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন করার উদ্যোগ নিয়েছে সরকার। ভৌগলিক গুরুত্ব, পর্যটননির্ভর অর্থনীতি এবং দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement
Advertisement

গত ২৮ জুলাই প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার পৌরসভা দীর্ঘ সময় ধরে দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে নাগরিক সেবা দিয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটনকেন্দ্রিক নগর হিসেবে এর গুরুত্ব বহুগুণ বেড়েছে, যা পৌরসভার বিদ্যমান কাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি করেছে। পর্যটননির্ভর অর্থনীতি, অবকাঠামোগত চাপ এবং আন্তর্জাতিক গুরুত্বের কারণে এটিকে সিটি করেপোরেশনে উন্নীত করার প্রস্তাব নতুন নয়, তবে সাম্প্রতিক উদ্যোগে বিষয়টি নতুন গতি পেয়েছে।

সরকারি পর্যায়ে প্রক্রিয়া শুরু হওয়া এবং রাজনৈতিক ও প্রশাসনিক সমর্থন থাকায় কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের বিষয়টি এখন বাস্তবায়নের পথে রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Advertisement
Advertisement
Advertisement

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম চরচাকে বলেন, “দেশের প্রাচীনতম পৌরসভাগুলোর একটি কক্সবাজার হলেও পর্যটননির্ভর এ শহরটি নানা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্রসৈকত থাকা সত্ত্বেও এ পরিস্থিতির নেতিবাচক প্রভাব দেশি ও বিদেশি পর্যটকদের ওপর পড়েছে।”

নজরুল ইসলাম আরও বলেন, “প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হওয়ায় আশার সঞ্চার হয়েছে।”সিটি করপোরেশনে রূপান্তর হলে নগর ব্যবস্থাপনায় আর্থিক বরাদ্দ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে বলেও জানান তিনি।

তার ভাষ্য, এর ফলে সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে বড় পরিসরে প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।

সংসদ সদস্যের উদ্যোগ ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়ে রাজনৈতিক পর্যায়ে উদ্যোগ শুরু হয় গত ২ এপ্রিল। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি আধা-সরকারি চিঠি (ডিও লেটার) পাঠান। সেখানে তিনি কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের দাবি জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, কক্সবাজার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। প্রতি বছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমনে শহরের জনসংখ্যা, অবকাঠামো চাহিদা এবং নাগরিক সেবার পরিধি দ্রুত বাড়ছে।

ছবি: চরচা
ছবি: চরচা

বর্তমানে সীমিত জনবল ও আর্থিক সক্ষমতা নিয়ে পৌরসভা নগর ব্যবস্থাপনা পরিচালনা করছে, যা ক্রমবর্ধমান চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ অবস্থায় আধুনিক নগর ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং কার্যকর নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন কাঠামো প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এর ধারাবাহিকতায় গত ১৩ জুন কক্সবাজার সফরকালে এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সাড়া দেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ জুন পাঠানো একটি চিঠিতেও এ বিষয়ে সম্ভাবনার কথা উল্লেখ করা হয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে দ্রুত অগ্রগতি প্রতিবেদন পাঠানোর কথাও বলা হয়।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরবর্তী কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি।

কী বলছেন বিশেষজ্ঞরা

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সাবেক সচিব আব্দুল আউয়াল মজুমদার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, “আমি মনে করি যে এটা ভালো হবে। আমি সমর্থন করি। কারণ এটা তো বাংলাদেশের এক নম্বর আর্নিং প্রজেক্ট।”

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “বছর চার আগে কক্সবাজার গিয়েছিলাম, তো সেখানে একেবারে দুরাবস্থা—রাস্তাঘাট ভাঙা, তারপরে আপনার আবাসিক এলাকা সেভাবে গড়ে ওঠেনি। দোকানপাট সেভাবে গড়ে ওঠেনি। তো আমি মনে করি, এটা ভালো সিদ্ধান্ত হবে।”

বিষয়: কক্সবাজারসিটি করপোরেশনপ্রধানমন্ত্রীপৌরসভাসেবানাগরিক 
সর্বশেষ
  • ১

    গ্রীনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র

  • ২

    ছোট একটি ডাল থেকে লাখ টাকার বনসাই

  • ৩

    জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ

  • ৪

    সালাহউদ্দিন–চুন্নুদের জেল কেন দিয়েছিল সামরিক আদালত?

  • ৫

    অপ্রতিম-আজমল-মরিয়মরা কেন ঝরে যায়?

সম্পর্কিত
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কি বাতিল হবে?

    গাজী নজরুলের সংসদ সদস্য পদ কি বাতিল হবে?

    গাজী নজরুল দল থেকে বহিষ্কৃত হলেও তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়নি। তার সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে হলে সংসদ থেকে বিষয়টি স্পিকারের মাধ্যমে ইসিতে পাঠানোর বিষয়টি সামনে আসবে।

  • ৬ মাসে শেষ ১৪ পরিবার, শুধুই মৃত্যু নাকি হত্যা?

    ৬ মাসে শেষ ১৪ পরিবার, শুধুই মৃত্যু নাকি হত্যা?

    দেশে আবারও একটি সপরিবারে মৃত্যুর খবর পাওয়া গেছে। একই পরিবারের তিনজনের মরদেহ পাওয়া গেছে। এবারের স্থান মানিকগঞ্জ সদর উপজেলার বারাহী জান্নাকান্দি গ্রাম। এই তিন মরদেহের মধ্যে রয়েছে ১৮ মাসের এক শিশুও। আর রংপুরের ঘটনার রেশ এখনো কাটেনি। সিলেট বা লক্ষ্মীপুরের ঘটনা মনে করতেও খুব একটা কষ্ট করার প্রয়োজন পড়ে না

  • সৌদি আরব এখন কোন কৌশলে তেল রপ্তানি করছে?

    সৌদি আরব এখন কোন কৌশলে তেল রপ্তানি করছে?

    সম্প্রতি ইরাক থেকে চালানো ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির তেল রপ্তানি ব্যাহত হয়েছে। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে এই পাইপলাইনটি দিয়েই তেল রপ্তানি করা হতো।

  • চীনের পোড়ামাটির সেনাবাহিনী যে কথা বলে

    চীনের পোড়ামাটির সেনাবাহিনী যে কথা বলে

    এই ঘটনার পরই চীনা প্রত্নতাত্ত্বিকরা এলাকাটি খনন করতে শুরু করেন এবং আবিষ্কার করেন চীনের ইতিহাসের অন্যতম বৃহত্তম প্রত্নতাত্ত্বিক স্থান।