Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সরকার লুটপাটে ব্যস্ত, জনদুর্ভোগ নিয়ে মাথাব্যথা নেই: জামায়াত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২১: ৩৮
সরকার লুটপাটে ব্যস্ত, জনদুর্ভোগ নিয়ে মাথাব্যথা নেই: জামায়াত
জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন। ছবি: চরচা

দেশে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের সমালোচনা করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারের নীতি ও ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সরকারের পাঁচ মাসেই এই অবস্থা। ইংরেজিতে একটি কথা আছে—‘মর্নিং শোজ দ্য ডে’। অর্থাৎ দিন কেমন যাবে, তা সকালেই বোঝা যায়। বর্তমান সরকার লুটপাটে ব্যস্ত, জনদুর্ভোগ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।”

Advertisement

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “উনারা বিরোধী দল দমন এবং নতুন নতুন ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত। কিন্তু দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। অথচ গ্যাসের তীব্র সংকট, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং এবং নিত্যপণ্যের আকাশচুম্বী দাম মানুষের নগরজীবনকে দুঃসহ করে তুলেছে।”

সারাদেশে ছড়িয়ে পড়া গ্যাস সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, “কয়েকদিন আগে দেখা গেল রাজপথে গৃহিণীরা হাঁড়ি, কড়াই ও খুন্তি নিয়ে মিছিল করছেন। মহেশখালীর এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির অজুহাতে গ্যাস সরবরাহ কমে গেছে। তিতাস, বিবিয়ানা, হবিগঞ্জ ও রশিদপুরের মতো অভ্যন্তরীণ গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন কমলেও নতুন কোনো তেল-গ্যাস অনুসন্ধানের পরিকল্পনা এই সরকারের দেখা যাচ্ছে না। এলএনজি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার ফলেই এই সংকট।”

Advertisement
Advertisement
Advertisement

জামায়াতের এই নেতা আরও যোগ করেন, গ্যাস সংকটের কারণে রাজধানীর গৃহস্থালির রান্নাবান্না ব্যাহত হচ্ছে, অন্যদিকে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চেপেছে। একই সাথে পর্যাপ্ত গ্যাসের অভাবে অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না, ফলে সারাদেশে ব্যাপক লোডশেডিং হচ্ছে। পোশাক, ইস্পাত, সিরামিক ও সার কারখানাসহ শিল্প উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে এবং সিএনজি স্টেশনে দীর্ঘ লাইনের কারণে পরিবহন খাতেও ভোগান্তি বাড়ছে।

বিদ্যুৎ খাতের তীব্র সংকট ও অতিরিক্ত খেসারতের বিষয়ে পরওয়ার বলেন, “২৬ সালের জুনে এসে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম প্রায় ১৬.৬৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে সাধারণ ও মধ্যবিত্ত গ্রাহকদের বিল আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে ‘ভূতুরে বিলের’ হয়রানি। যা ব্যবহার হয়নি, তার চেয়ে দ্বিগুণ-তিনগুণ বিল মানুষের বাড়িতে পাঠোনো হচ্ছে। সরকার তদন্ত ও সমাধানের কথা বললেও বাস্তবে কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

বাজার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে। কাঁচা মরিচের দাম এখন কেজিপ্রতি ৪০০ টাকায় গিয়ে ঠেকেছে। সরকার অবিলম্বে এসব জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে সংকট সামনে আরও ঘনীভূত হবে।”

বিষয়: দুর্নীতিসরকারলুটপাটদুর্ভোগরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।