Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

অস্ট্রেলিয়ার নতুন নীতি বাংলাদেশি শিক্ষার্থীদের কী সুবিধা দেবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৭: ৫৫
অস্ট্রেলিয়ার নতুন নীতি বাংলাদেশি শিক্ষার্থীদের কী সুবিধা দেবে

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে বাংলাদেশ সম্প্রতি লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ ঝুঁকি মূল্যায়ন করে বাংলাদেশকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। এই সিদ্ধান্তে বাংলাদেশের শিক্ষার্থী ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে।

Advertisement

বাংলাদেশের নাগরিকদের ভিসা বিড়ম্বনা নিয়ে এখন বেশ আলোচিত। সর্বশেষ হেনলি পাসপোর্ট সূচক-২০২৫ অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ৯৩তম। এই সূচক অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৯টি দেশে ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পায়।

লেভেল-১ স্ট্যাটাস কী

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস হলো একটি বিশেষ সুবিধা, যা কোনো দেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের নির্ধারিত সর্বনিম্ন অভিবাসন ঝুঁকির স্তর। এই পদ্ধতিটিকে মূলত ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক’-এর একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়া অভিবাসন ঝুঁকি অনুযায়ী দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সাধারণত তিনটি স্তরে ভাগ করে। এর মধ্যে লেভেল-১ হলো সবচেয়ে কম ঝুঁকির স্তর। কোনো দেশ বা শিক্ষাপ্রতিষ্ঠান যখন এই স্ট্যাটাস পায়, তখন এটি নির্দেশ করে যে সেই দেশের বা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার ভিসা শর্তাবলি মেনে চলার ক্ষেত্রে তুলনামূলক বেশি নির্ভরযোগ্য।

বাংলাদেশের সুবিধা

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা পাওয়ার ক্ষেত্রে ওই স্ট্যাটাস বাংলাদেশি শিক্ষার্থীদের বেশ কিছু সুবিধা দেবে। বিগত সময়ে বাংলাদেশি শিক্ষার্থীরা ভিসা সংক্রান্ত বেশ কিছু জটিলতায় পড়ত। নতুন এই সুবিধার ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনের সময় আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দেওয়ার ক্ষেত্রে শিথিলতা থাকবে। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য নথির ওপর জোর কম দেওয়া হবে। ফলে ভিসা প্রক্রিয়াটি অনেকটাই সহজ হবে।

লেভেল-১ স্ট্যাটাস পাওয়া দেশের নাগরিকদের ভিসা আবেদনের প্রক্রিয়া সাধারণত দ্রুত শেষ করা হয়। ফলে বাংলাদেশিদের অপেক্ষার সময় কমবে এবং শিক্ষার্থীরা কোর্স শুরুর আগে তাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পর্যাপ্ত সময় পাবে। সামগ্রিকভাবে ভিসা আবেদনের জন্য অন্যান্য সহায়ক নথিপত্রের প্রয়োজনীয়তা কমে আসায় আবেদন প্রক্রিয়ার বোঝা কমবে এবং নির্ভুল আবেদনের সম্ভাবনা বাড়বে।

অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশকে তুলনামূলকভাবে কম অভিবাসন ঝুঁকিপূর্ণ দেশ এবং প্রকৃত শিক্ষার্থী হিসেবে বিবেচনা করায়, বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদনের হার বাড়বে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের লেভেল-১ স্ট্যাটাস পাওয়া প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করেছে। বাংলাদেশ লেভেল-১ এ অবস্থান করলেও পাশের দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যথাক্রমে লেভেল-২ ও ৩ এ অবস্থান করছে।

সহজ ভাষায়, ভারতীয় কিংবা পাকিস্তানি নাগরিকদের অস্ট্রেলিয়ার ভিসা পেতে ব্যাংক স্টেটমেন্ট এবং অন্যান্য নথি দেখানো বাধ্যতামূলক। বেশ কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সরকার তাদের অযোগ্য বিবেচনা করতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সকল নথিপত্র কিংবা ব্যাংক স্টেটমেন্ট দেখানো বাধ্যতামূলক নয়। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ যদি মনে করে তবে সেক্ষেত্রে ভাষাগত দক্ষতা বা বাকি কাগজগুলো দেখাতে হবে।

দক্ষিণ এশিয়ার অধিকাংশ প্রতিযোগী দেশ যখন লেভেল-২ বা ৩-এর কড়াকড়ির সম্মুখীন, তখন বাংলাদেশ একটি সুবিধাজনক অবস্থানে আছে। এই স্ট্যাটাসের কারণে অস্ট্রেলিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে আরও বেশি আগ্রহী হবে।

বিষয়: ভিসা প্রসেসিংশিক্ষার্থীভিসা নীতিঅস্ট্রেলিয়াভিসা
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে