Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

কেন সিলেটের নতুন ডিসির যোগদান হলো না, কী ঘটেছিল?

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৮: ৫৬
কেন সিলেটের নতুন ডিসির যোগদান হলো না, কী ঘটেছিল?

আলোচনা-সমালোচনার পর গত ২১ জুন সিলেটের সাবেক ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। তবে এরই মধ্যে নতুন এই জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মু. রেজা হাসানের যোগদান নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Advertisement

প্রজ্ঞাপন জারির পরও সিলেটে দায়িত্ব গ্রহণ করতে পারেননি নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান। গত ১ জুলাই তিনি সিলেটে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু চার দিন পার হলেও তিনি যোগাদান করতে পারবেন কিনা–এ ব্যাপারে স্পষ্ট কিছু জানাচ্ছে না জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে বলেন, “গত ১ জুলাই ডিসি স্যার কুমিল্লা থেকে সিলেটে আসবেন বলে আমাদের জানানো হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, তিনি আসছেন না। কবে আসবেন, তা পরে জানানো হবে।”

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সিলেটে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় রেজা হাসানকে। এদিকে কুমিল্লায় তার স্থলাভিষিক্ত রোজী আকতার গত বুধবার দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement
Advertisement
Advertisement
মু. রেজা হাসান। ছবি: সংগৃহীত
মু. রেজা হাসান। ছবি: সংগৃহীত

একাধিক প্রশাসনিক সূত্র জানিয়েছে, ওই দিনই রেজা হাসানকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখা যায়। সিলেট জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কী কারণে রেজা হাসান দায়িত্ব নিতে পারছেন না, তা তাদের অজানা। শনিবার পর্যন্ত নতুন কোনো নির্দেশনা তাদের কাছে পৌঁছায়নি। ফলে রেজা হাসান সিলেটে যোগ দেবেন, নাকি অন্য কাউকে পদায়ন করা হবে–সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।

নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের দায়িত্বশীল একাধিক সূত্রের দাবি, সরকারের এক প্রভাবশালী মন্ত্রীর আপত্তির কারণেই শেষ মুহূর্তে রেজা হাসানের যোগদান আটকে যায়। তবে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বদলির কারণ উল্লেখ না থাকলেও প্রশাসন, রাজনৈতিক মহল ও সিলেটের নাগরিক সমাজেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।

সিলেটে দায়িত্ব পালনকালে আলোচিত-সমালোচিত বিভিন্ন পদক্ষেপের মধ্যে সারওয়ার আলম সবচেয়ে বেশি আলোচনায় আসেন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দানের অর্থের ব্যবস্থাপনার উদ্যোগের কারণে। জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স ও ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করা হলে মাজার কর্তৃপক্ষ ও একাংশ ভক্ত-অনুসারী এর বিরোধিতা করেন। অন্যদিকে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ হিসেবে অনেকেই সেই পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন। সারওয়ার আলমের বদলির সঙ্গে এই ইস্যু যুক্ত কি যুক্ত নয়–তা অবশ্য প্রশাসনিক বদলি আদেশ বা এ নিয়ে দেওয়া প্রশাসনের কোনো বক্তব্যে স্পষ্ট নয়। তবে ঘটনা পরম্পরা বিশ্লেষণে বিষয়টি মাজার সম্পর্কিত বিতর্কের সঙ্গে যুক্ত বলে মনে করছেন অনেকে।

ফাইল ছবি
ফাইল ছবি

সেই আলোচনার রেশ না কাটতেই এখন সিলেটে নতুন ডিসির যোগাযোগ নিয়ে চলছে গুঞ্জন।

নতুন ডিসি রেজা হাসান সিলেট আসার উদ্দেশে বুধবার সকালে কুমিল্লা থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছান এবং দুপুর ১টার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার সিলেটে পৌঁছানোর প্রস্তুতিও ছিল।

এদিকে সিলেটে নতুন ডিসিকে বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একাধিক কর্মকর্তা। সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হয়েছিল জেলা প্রশাসকের সরকারি গাড়িও। কিন্তু রেজা হাসানের উড়োজাহাজে ওঠার প্রস্তুতির শেষ মুহূর্তে যাত্রা স্থগিত হয়। দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে অপেক্ষারত সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা রেজা হাসানের যোগাদানের অনিশ্চয়তার খবর পেয়ে ফিরে যান।

বিষয়: প্রশাসনমন্ত্রণালয়সিলেটসরকারজেলা প্রশাসক
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা