Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলা: তিন আসামি স্বীকারোক্তিতে যা বললেন

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৪
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলা: তিন আসামি স্বীকারোক্তিতে যা বললেন
আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামি। ছবি: সংগৃহীত

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও, নির্যাতন পরবর্তী ছাদ থেকে ফেলে দেওয়ার বিষয়টি তারা কৌশলগতভাবে গোপন করছেন বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক তদন্তে আজমুলকে পিটিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার সত্যতা মিলেছে।

Advertisement
Advertisement
Advertisement

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল মাহিমের আদালতে গতকাল মঙ্গলবার রাতে কৃষি ব্যাংক নওয়াপাড়া শাখার ক্যাশ অফিসার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাবিব রিফাত প্রথম জবানবন্দি দেন। এরপর বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রতাপ সরকার এবং খাজা হলের সামনের ‘মা-বাবার দোয়া তানহা জুস কর্নার’-এর মালিক তারেক ওরফে রুবেল একই বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তারা তিনজনই আজমুলকে নির্যাতনের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও ছাদ থেকে ফেলে দেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন। এ নিয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে আজমুলকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড সংলগ্ন ইসলামনগর সড়কের একটি চারতলা ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে মেসে চুরি করে ভাত খাওয়া এবং মোবাইল ও টাকা চুরির অপবাদ দিয়ে মেস ম্যানেজার মেহেদী, সাবেক ছাত্র হাবিব রিফাত, রুহুল ও রবীনের উপস্থিতিতে জুস বিক্রেতা তারেক ওরফে রুবেল লাঠি দিয়ে তাকে দুই ঘণ্টা ধরে বেধড়ক পেটায়।

নির্যাতন চলাকালে রাত ১১টা থেকে ১টার মধ্যে আজমুলের বাবার কাছে ফোন করে টাকাও দাবি করা হয়। পুলিশের ধারণা, অমানুষিক নির্যাতনের পর আজমুলকে চারতলার ছাদ থেকেই নিচে ফেলে দেওয়া হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ অভিযানে বুধবার রাত আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে এ মামলার আরেক আসামি শেখ আসিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফ খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাটি গ্রামের শেখ মিরাজের ছেলে।

এসআরবি-৬ এর অধিনায়ক নিন্তার আহমেদ জানান, আগামী ২০ সেপ্টেম্বর একটি বেসরকারি ব্যাংকে যোগদানের কথা থাকলেও ১৮ সেপ্টেম্বর গভীর রাতে আজমুলের মৃত্যুর পর আসিফ আত্মগোপনে চলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানান, আজমুলকে চারতলার ছাদে আটকে রেখে ভাত, মোবাইল ও টাকা চুরির মিথ্যা কথা স্বীকার করাতে বাধ্য করা হয় এবং সেই স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। পুলিশে দেওয়ার হুমকি দিলে ভয়ে আজমুল চারতলা থেকে তিনতলার ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। তবে আসিফের এ দাবির সত্যতা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আসিফ আরও জানান, আজমুলকে হত্যার উদ্দেশ্য না থাকলেও মেস ম্যানেজার মেহেদী, ব্যাংক কর্মকর্তা হাবিব রিফাত ও জুস বিক্রেতা রুবেল তাকে মারধরে প্রধান ভূমিকা পালন করেন।

গত ১৮ সেপ্টেম্বর রাতে ভাত চুরির অপবাদে আজমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি করে গত শনিবার রাতে আয়মানের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে এ পর্যন্ত প্রাক্তন তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এক জুস বিক্রেতাসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মেস ম্যানেজার মেহেদীকে গ্রেপ্তার করা সম্ভব হলে হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচিত হবে বলে আশা করছে পুলিশ।

বিষয়: মামলাশিক্ষার্থীহত্যাকাণ্ডখুলনাগ্রেপ্তার
সর্বশেষ
  • ১

    র‍্যাগিং ও জালিয়াতির দায়ে রাবির ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা

  • ২

    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলা: তিন আসামি স্বীকারোক্তিতে যা বললেন

  • ৩

    বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • ৪

    ট্রাম্পের সঙ্গে বড় সংবাদমাধ্যমগুলোর বিরোধের শুরু যেভাবে

  • ৫

    ‘বেদে নাই যার রূপরেখা পাবে সামান্যে কী তার দেখা’

সম্পর্কিত
  • ইউপি নির্বাচন বিধিমালায় যেসব পরিবর্তন আনল ইসি

    ইউপি নির্বাচন বিধিমালায় যেসব পরিবর্তন আনল ইসি

    নতুন বিধানে প্রার্থীর আয়-সম্পদ ও করসংক্রান্ত তথ্য, জামানত, নির্বাচনী ব্যয়, প্রতিবন্ধী ভোটারকে সহায়তা, সমান ভোটে পুনর্নির্বাচন, নির্বাচনী অনিয়মে প্রার্থিতা বাতিল এবং ফল বাতিল করে পুনরায় ভোট নেওয়ার মতো বিষয় যুক্ত হয়েছে।

  • ট্রাম্পকে কেন বয়কট করল বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো?

    ট্রাম্পকে কেন বয়কট করল বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো?

    গত সোমবারের কথা। সেদিন হোয়াইট হাউসের সাউথ লনে নতুন হেলিপ্যাড উদ্বোধন করেন ট্রাম্প। যথারীতি প্রেসিডেন্ট বক্তব্যও দেন। কিন্তু মেরিন ওয়ান হেলিকপ্টারের প্রচণ্ড শব্দে ট্রাম্পের কথা প্রায় শোনাই যায়নি। এর বড় কারণ অনুষ্ঠানটি একটি ছোট টেলিভিশন নেটওয়ার্ক রেকর্ড করছিল।

  • বাংলাদেশের নাগরিক পরিসরকে ‘দমনমূলক’ বলছে সিভিকাস মনিটর, কেন

    বাংলাদেশের নাগরিক পরিসরকে ‘দমনমূলক’ বলছে সিভিকাস মনিটর, কেন

    বাংলাদেশের নাগরিক পরিসরকে ‘দমনমূলক’ হিসেবে চিহ্নিত করেছে সিভিকাস মনিটর। প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে নাগরিক সমাজ ও নাগরিক স্বাধীনতার অবস্থা নিয়ে কাজ করা সংগঠনটি তাদের মূল্যায়নে নাগরিক পরিসরকে পাঁচটি ভাগে ভাগ করে–উন্মুক্ত, সংকীর্ণ, বাধাগ্রস্ত, দমনমূলক ও আবদ্ধ।

  • রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের দফায় দফায় সংঘাতের কারণ কী

    রাবি শিক্ষার্থী ও রেলকর্মীদের দফায় দফায় সংঘাতের কারণ কী

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে রেলওয়ে কর্মীদের বারবার সংঘাতের ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত জুলাইয়ে ট্রেনের ভেতর এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আরও দুই শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে ট্রাভেলিং টিকেট এক্সামিনার (টিটিই)