Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ফ্যাশন সচেতন নারীদের জন্য যাত্রা শুরু করল ‘এনটয়ইন’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১৩: ৩০
ফ্যাশন সচেতন নারীদের জন্য যাত্রা শুরু করল ‘এনটয়ইন’
যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরের ‘গ-০৩৩বি’ নম্বর আউটলেটে মিলবে এনটয়ইনের পণ্য। ছবি: সংগৃহীত

ফ্যাশন সচেতন নারীদের জন্য উন্নত মানের পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড ‘এনটয়ইন’। সমসাময়িক নকশা, উন্নতমানের কাপড়, নিখুঁত ফিনিশিং ও স্বতন্ত্র ডিজাইনের সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি পরিশীলিত ফ্যাশন অভিজ্ঞতা তৈরি করাই ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।

Advertisement

গতকাল বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরের ‘গ-০৩৩বি’ নম্বর আউটলেটে মিলবে এনটয়ইনের পণ্য।

Advertisement
Advertisement
Advertisement

এনটয়ইনের সংগ্রহে থাকছে ক্যাজুয়াল, পার্টি ও অফিসওয়্যারসহ বিভিন্ন ধরনের পোশাক। আধুনিক নারীর জীবনযাপন, প্রয়োজন ও ব্যক্তিত্বকে বিবেচনায় রেখে সংগ্রহগুলো সাজানো হয়েছে। পোশাকের পাশাপাশি এনটয়ইনের সংগ্রহে থাকছে ফ্যাশনেবল ও উন্নতমানের জুতা, যা ক্রেতাদের সাজকে আরও পরিপূর্ণ করে তুলবে।

বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

এনটয়ইনের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া বিনতে হোসাইন বলেন, “এই যাত্রা শুধু একটি স্বপ্নের শুরু। আমরা চাই এনটয়ইন স্বপ্নের মতোই এগিয়ে যাক, আরও বড় হোক, আরও সুন্দর হোক। এই যাত্রায় আপনাদের ভালোবাসা, আস্থা ও পাশে থাকাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”

সুমাইয়া বিনতে হোসাইন বলেন, এনটয়ইনের ব্র্যান্ড দর্শন “Intertwined Beyond Boundaries”। পোশাক শুধু ব্যক্তিগত সৌন্দর্য প্রকাশের মাধ্যম নয়; এটি একজন নারীর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও নিজস্ব রুচিরও প্রকাশ।

মানসম্মত পোশাক, স্বতন্ত্র নকশা ও পরিশীলিত ফ্যাশন অভিজ্ঞতার মাধ্যমে দেশের নারীদের কাছে এনটয়ইন একটি আস্থার নাম হয়ে উঠবে—এমন আশা ব্র্যান্ডটির ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়ার।

বিষয়: অর্থনীতিব্যবসারাজধানী
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

  • ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

    তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রাঙ্গণে আন্তঃব্যবহারযোগ্য ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ওয়ান ব্যাংক পিএলসি।