
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
বাংলাদেশ বার কাউন্সিলে ঢাকা ব্যাংক পিএলসির ৩৯তম উপশাখা ‘বার কাউন্সিল উপশাখা’ চালু হয়েছে। গত ১৮ আগস্ট আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির কার্যক্রম শুরু হয়।
ঢাকা ব্যাংকের লোকাল অফিসের অধীনে উপশাখাটি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওসমান এরশাদ ফয়েজ উপশাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ঢাকা ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল আহসান এবং ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনাওয়াজ।
এ ছাড়া ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখলাকুর রহমান, মোস্তাক আহমেদ, শেখ আবদুল বাকের, এ এম এম মঈন উদ্দিন, এস এম আবদুল্লাহ হিল কাফি, মোকাররম হোসেন চৌধুরী ও মো. ওয়ালিউল ইসলামসহ ব্যাংক ও বাংলাদেশ বার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নতুন এই উপশাখা থেকে গ্রাহকরা ইউটিলিটি বিল পরিশোধ, নিজস্ব হিসাব থেকে অন্য হিসাব ও অন্যান্য ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তরসহ ঢাকা ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন।
ঢাকা ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলে নতুন উপশাখা চালুর মাধ্যমে তাদের সেবা কার্যক্রম আরও বিস্তৃত হলো। এর মাধ্যমে গ্রাহকদের সহজ, দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরও জোরদার হবে।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।