Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

পিকেএসএফে নারীদের চাকরির সুযোগ সম্প্রসারণে গুরুত্বারোপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৫: ১০
পিকেএসএফে নারীদের চাকরির সুযোগ সম্প্রসারণে গুরুত্বারোপ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) নারী জনবল বৃদ্ধির ওপর জোর দিয়েছেন সংস্থার চেয়ারম্যান জাকির আহমেদ খান। প্রতিষ্ঠানটিতে একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ বিদ্যমান রয়েছে মন্তব্য করে তিনি বলেন, মেধাবী নারী শিক্ষার্থীদের পিকেএসএফে কাজের প্রতি আগ্রহী করে তুলতে একটি সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisement

পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার (৩১ মার্চ) পিকেএসএফ ভবন-১-এ কর্মস্থলে যৌন হয়রানি বা নির্যাতন প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে পিকেএসএফে কর্মরত নারীদের জন্য গঠিত ‘অভিযোগ গ্রহণকারী কমিটি’ কর্তৃক নারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। পিকেএসএফে সহায়ক কর্মপরিবেশ বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের সভা আয়োজন করা হয়।

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পিকেএসএফ ২০১৪ সালে এ ‘অভিযোগ গ্রহণকারী কমিটি’ গঠন করে। সাত সদস্যবিশিষ্ট এ কমিটিতে দুজন বহির্সদস্য রয়েছেন। উল্লেখ্য, পিকেএসএফের সকল সহযোগী সংস্থাতেও ‘অভিযোগ গ্রহণকারী কমিটি’ রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সভায় স্বাগত বক্তব্যে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাসমূহে কর্মরত নারীসহ সকল কর্মীর জন্য একটি নিরাপদ ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, “এ লক্ষ্যে আমরা নিয়মিতভাবে জেন্ডার নীতিমালা বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি।”

নারীবান্ধব ও সহায়ক কর্মপরিবেশ বজায় রাখতে পিকেএসএফের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি জানান, পিকেএসএফের শিশু দিবাযত্ন কেন্দ্রে শিশুদের জন্য প্রাক-প্রারম্ভিক শিক্ষার ব্যবস্থা করা হবে। এ কেন্দ্রে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে যাতে কর্মকর্তাবৃন্দ তাদের দাপ্তরিক কার্যাদি সম্পাদনের পাশাপাশি মোবাইল ফোনেই তাদের সন্তানকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারেন। পাশাপাশি, পিকেএসএফ ভবনে নারীদের ওয়াশরুমে প্রয়োজনীয় ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সহায়ক কর্মপরিবেশ বজায় রাখতে পিকেএসএফে কর্মরত পুরুষদের সক্রিয় ভূমিকারও তিনি প্রশংসা করেন।

সভায় আরও বক্তব্য দেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কিউ এম গোলাম মাওলা। সভায় পিকেএসএফের সকল স্তরে কর্মরত নারীরা অংশগ্রহণ করেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে প্রাণোচ্ছ্বল পরিবেশে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। তারা পিকেএসএফে সহায়ক কর্মপরিবেশ বজায় রাখার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পুরুষ সহকর্মীদের প্রশংসা করে ধন্যবাদ জানান।

বিষয়: নারীআদালতবিজ্ঞপ্তিযৌন হয়রানিচাকরিনির্যাতন
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।