
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক গ্রাহক সমাবেশ ও উন্মুক্ত ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে যোগ দেওয়া এসএমই গ্রাহকদের মাঝে ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের মঞ্জুরিপত্র হস্তান্তর করা হয়।
উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সিএমএসএমই খাতের অবদানের কথা উল্লেখ করে জানান, এনসিসি ব্যাংক ধারাবাহিকভাবে এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।
অন্যদিকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে এনসিসি ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর প্রায় ২৪ শতাংশ সিএমএসএমই খাতে নিয়োজিত আছে এবং অদূর ভবিষ্যতে এটি ৩০ শতাংশে উন্নীত করার কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন ও পিকেএসএফ-এর বিভিন্ন রিফাইন্যান্স ও প্রি-ফাইন্যান্স স্কিমের আওতায় উদ্যোক্তাদের সহায়তা দিচ্ছে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম. খুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মো. হাবিবুর রহমান, সাস্টেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিংয়ের প্রধান ও ইভিপি নিখাত মমতাজ, এসএমই প্রধান ও এসভিপি শরীফ মোহাম্মদ মহসিন, ঢাকা আউটস্কার্ট অঞ্চলের প্রধান ও এসভিপি মো. জসিমউদ্দিনসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও উদ্যোক্তারা।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।