
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
পূবালী ব্যাংক পিএলসি’র অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের প্রথম ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়ছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ বৃহস্পতবিার সম্মেলনটি হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। বিশেষ অতিথি পরিচালক আজিজুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
চেয়ারম্যান মনজুরুর রহমান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনে চলার মাধ্যমে ব্যাংকিং পরিচালনার জন্য নির্দেশ দেন। ব্যাংকিং নীতিমালার যেন কোন ধরনের ব্যত্যয় না ঘটে এ দিকটায় বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্বারোপ করেন।
সকলে মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন তিনি । কনফারেন্সে ব্যবসায়িক অর্জন ও বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার।
সম্মেলনে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়েও আলোচনা হয়।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।