Advertisement

ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি পেলেন মেটলাইফ গ্রাহকরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকার বেশি পেলেন মেটলাইফ গ্রাহকরা
মেটলাইফ লোগো

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বীমা দাবি বাবদ দুই কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।

Advertisement

গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে মেটলাইফ জানায়, সাধারণত ডেঙ্গু হলে আক্রান্ত ব্যক্তিকে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর সঙ্গে যোগ হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের আনুষঙ্গিক খরচ, যার জন্য অনেকেরই আগে থেকে কোনো প্রস্তুতি থাকে না। মেটলাইফের থেকে সময়মতো বীমার টাকা পেয়ে গ্রাহকরা আর্থিক স্বস্তি পেয়েছেন।

Advertisement

বীমা দাবি পরিশোধের এ চিত্র থেকে বোঝা যায়, বীমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ নানা প্রয়োজনে তা কাজে আসে।