
শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।
চরচা ডেস্ক

রবি আজিয়াটা পিএলসি তাদের ‘রবি এলিট’ প্রোগ্রামের অংশীদার নেটওয়ার্ক আরও বড় করেছে। এর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ সুবিধার পাশাপাশি ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রবি।
নতুন এই উদ্যোগের ফলে রবি এলিট গ্রাহকেরা এখন ভ্রমণ ও আতিথেয়তা, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, শিক্ষা, পরিবহন, স্বাস্থ্যসেবাসহ দৈনন্দিন বিভিন্ন সেবা খাতে বিশেষ সুবিধা পাবেন। এর মাধ্যমে রবি গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
নতুন যুক্ত হওয়া ব্র্যান্ডগুলো হলো- অ্যাপল গ্যাজেটস, বেলমন্ট ফ্যাব্রিক্স লিমিটেড, বেলমন্ট মার্ট, কেক স্টোরিজ, ক্যাজুয়াল পার্ক, ইএনটি কেয়ার সেন্টারস অ্যান্ড হেয়ারিং কেয়ার সেন্টারস, হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, ইনোভেট, কোই দ্য বাংলাদেশ লিমিটেড, লি কুপার, লোটো, মানাবে, ম্যাক্সিমাস একাডেমি লিমিটেড, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেট্রো মার্ট (আকিজ ভেঞ্চার লিমিটেড), প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট, পিকাবু, র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (র্যাংগস ইমার্ট), রেমন্ড কালেকশন লিমিটেড, সিগাল হোটেল অ্যান্ড রিসোর্ট, টপ ম্যান, ট্রিপবুকিং লিমিটেড, ট্রাক লাগবে লিমিটেড এবং ভিশন এম্পোরিয়াম।
বিভিন্ন খাতের এসব ব্র্যান্ড যুক্ত হওয়ায় রবি এলিট প্রোগ্রামের সেবার পরিধি আরও সমৃদ্ধ হয়েছে। এতে গ্রাহকদের দৈনন্দিন পণ্য ও সেবা বাছাইয়ে আরও বড় সুযোগ ও সুবিধা তৈরি হয়েছে।
বড় হওয়া এই নেটওয়ার্কের ফলে এলিট গ্রাহকেরা মানসম্মত ইলেকট্রনিক্স, ফ্যাশন পোশাক, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগের পাশাপাশি হোটেলে অবস্থান, ভ্রমণ, খুচরা কেনাকাটা এবং পরিবহন সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও পড়াশোনা ও প্রবাসে যাওয়ার (মাইগ্রেশন) সহায়তা, পারিবারিক কেনাকাটা এবং বিনোদন ও ভ্রমণ সেবা পাবেন।
রবি এলিট প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকেরা এর প্রতিনিয়ত বাড়তে থাকা প্রিমিয়াম পার্টনার নেটওয়ার্ক থেকে ৭৫ শতাংশ পর্যন্ত এক্সক্লুসিভ ছাড় ও নানা সুবিধা পাবেন। রবি জানিয়েছে, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও আনন্দময় ও সমৃদ্ধ করতে বিভিন্ন রিওয়ার্ড ও এক্সপেরিয়েন্স দেওয়া।

শেষ হলো তিন চিত্রশিল্পীর ‘লাইট অ্যান্ড শ্যাডো’
পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকদের সামনে তুলে ধরা এবং চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসা

ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী।