
ওইইবির ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক
অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ওইইবি) সঙ্গে সম্প্রতি ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।
চরচা ডেস্ক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
এ চুক্তির ফলে ব্যাংকের মনোনীত পলিসির শর্ত সাপেক্ষে, ক্রেডিট কার্ড গ্রাহকদের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি হাসপাতালে ভর্তি হলে প্রতিবারের জন্য ইন-হসপিটাল ক্যাশ বেনিফিটও পাবেন গ্রাহকেরা। এই সুবিধা চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার সময় ব্যয় সামলে উঠতে সহায়তা করবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
এ প্রসঙ্গে তারেক রিয়াজ খান বলেন, “আমাদের গ্রাহকেরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা করেন, যা থেকে তারা দৈনন্দিন জীবন মান উন্নত হবে। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টম বছরের এই পার্টনারশিপের ফলে মনোনীত ক্রেডিট কার্ড গ্রাহকরা অনাকাঙ্ক্ষিত ও কঠিন পরিস্থিতিতে নিজের ও পরিবারের আর্থিক সুরক্ষায় উপকার পাবেন”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “স্বাস্থ্যঝুঁকি বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনআরবি ব্যাংক পিএলসির সঙ্গে এ চুক্তি অব্যাহত রাখার মাধ্যমে আমরা এমন বাস্তবভিত্তিক বীমা সুবিধা দিতে চাই, যা গ্রাহকদের আর্থিক দুশ্চিন্তা কমিয়ে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে সহায়তা করবে।”
এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশে কার্ড ও ডিজিটাল আর্থিক সেবায় শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। ডিজিটাল ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিচ্ছে ব্যাংকটি।
১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।
২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকা দাবি পরিশোধ করেছে মেটলাইফ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি ও মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওইইবির ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক
অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (ওইইবি) সঙ্গে সম্প্রতি ২০ মিলিয়ন ইউরোর টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকী উদযাপন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানী ঢাকার মাদানী এভিনিউতে এসএফবিএল অ্যারেনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্কয়ার গ্রুপ।

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) আওতায় টানা তৃতীয়বারের মতো স্বীকৃতি অর্জন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। চলতি বছর আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) জন্য ট্রেড ফাইন্যান্সে প্রবেশাধিকার সম্প্রসারণে অবদান রাখা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বর্ণাঢ্য, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।