রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘রুয়েট কন্সট্রাক্ট কার্নিভাল ২.০’ ‘অটোক্যাড কম্পিটিশনে’ দ্বিতীয় স্থান অর্জন করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মশিউর রহমানের এই অর্জন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জন্য একটি গর্বের বিষয়। তার এই সাফল্য শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ।
এই সাফল্যের পেছনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. তাহমিদ মোস্তফার দিকনির্দেশনা এবং একই ডিপার্টমেন্টের লেকচারার ফারজানুল ইসলাম হিমেল ও শেখ ফারদিন আহমেদের প্রস্তুতি, অনুশীলন ও উৎসাহ প্রদানের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ মশিউর রহমানকে তার অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রচেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের জন্য তাদের প্রশংসা করেছে।