Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

রিসাইকেল করে ৯০ শতাংশ প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৮: ৩৬
রিসাইকেল করে ৯০ শতাংশ প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

বৈশ্বিক শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বেকো’ -এর সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পরিবেশ রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কোম্পানিটি তাদের অত্যাধুনিক উৎপাদন কারখানায় একটি যুগান্তকারী ‘ইন-হাউস প্লাস্টিক রিসাইক্লিং’ উদ্যোগের ঘোষণা দিয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই শিল্পচর্চাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই বিশেষ প্রয়াস।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই রিসাইক্লিং কার্যক্রমের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ তাদের কারখানার উৎপাদন প্রক্রিয়ায় প্লাস্টিক বর্জ্য ৯০ শতাংশের বেশি কমাতে সক্ষম হয়েছে। একইসাথে, সামগ্রিক ক্ষতিকারক নয় এমন (নন-হ্যাজার্ডাস) বর্জ্য হ্রাস পেয়েছে ২০ শতাংশ। সব মিলিয়ে এই উদ্যোগের ফলে বছরে প্রায় ১ হাজার ২০০ টন বর্জ্য উৎপাদন কমবে, যা পরিবেশ সুরক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটি জানায়, রেফ্রিজারেটর উৎপাদনের সময় তৈরি হওয়া প্লাস্টিক বর্জ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় ব্যবহারের উপযোগী করা হচ্ছে। প্রক্রিয়াটি মূলত দুটি উপাদানের ওপর কাজ করে।

হাই ইমপ্যাক্ট পলিস্টাইরিন (হিপস বা এইচআইপিএস) রেফ্রিজারেটরের ক্রিস্পার ড্রয়ার এবং ভেতরের দরজার প্যানেলসহ বিভিন্ন উপাদানে ব্যবহৃত হয়। জেনারেল পারপাস পলিস্টাইরিন (জিপিপিএস) রেফ্রিজারেটরের ভেতরের স্বচ্ছ অংশ এবং অন্যান্য অনুষঙ্গের প্রধান উপাদান।

Advertisement
Advertisement
Advertisement

উৎপাদিত এই প্লাস্টিক বর্জ্যগুলো প্রথমে সংগ্রহ ও চূর্ণ করা হয়। পরবর্তীতে ইনজেকশন মোল্ডিং এবং হিপস এক্সট্রুশন প্রক্রিয়ায় এই রিসাইকেল করা উপাদানগুলোকে নতুন রেজিনের সাথে মিশ্রিত করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং একটি টেকসই সার্কুলার উৎপাদন পদ্ধতি নিশ্চিত করছে কোম্পানিটি।

এই উদ্যোগটি মূলত মূল প্রতিষ্ঠান ‘বেকো’র দীর্ঘমেয়াদী টেকসই রূপকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা টেকসই উৎপাদন, পরিচালন দক্ষতা এবং পরিবেশ সচেতন শিল্প উন্নয়নের প্রতি সিঙ্গার বাংলাদেশের একনিষ্ঠতারই প্রতিফলন।

দেশের অন্যতম উন্নত কনজিউমার ডিউরেবলস উৎপাদন কেন্দ্র হিসেবে, সিঙ্গার বাংলাদেশের এই কারখানাটি স্থানীয় উৎপাদন সক্ষমতা, উদ্ভাবন এবং টেকসই শিল্প প্রবৃদ্ধি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই রিসাইক্লিং উদ্যোগটি কোম্পানির উৎপাদন ব্যবস্থা, রিটেল নেটওয়ার্ক এবং কর্মীদের কর্মপরিবেশের মানোন্নয়নের ক্ষেত্রে চলমান আধুনিকায়নেরই একটি অনন্য অংশ।

বিষয়: বর্জ্যপরিবেশপ্লাস্টিকবিশ্ব পরিবেশ দিবসবিজ্ঞপ্তিকারখানা
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

    সূর্যের আলোকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ‌্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব‌্যবহৃত দৈনন্দিন ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় এক সমন্বিত ‘সোলার ইকো-সিস্টেম’ প্রযুক্তি ব‌্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন।

  • ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    ষষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

    বাংলাদেশ ফিনটেক সামিটের ষষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলনে ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদেরা অংশ নেন। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ

  • আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন

    আইএফআইসি গত ৮ অক্টোবর গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

    বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। গতকাল শুক্রবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিজয়ী লেখকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।