
নীতিনির্ধারণী পর্যায়ে প্রান্তিক নারীদের অবমূল্যায়নের চিত্র তুলে ধরে এক স্থানীয় নারী নেতা আক্ষেপ করে বলেন, “বড় বড় সেমিনারে সুন্দরবন নিয়ে কথা বলতে আমাদের মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়। অথচ নদীভাঙন, ঝড় আর লবণাক্ততার বিরুদ্ধে আমাদের যে জীবনসংগ্রাম, তা দুই মিনিটে বলা অসম্ভব।”

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন (২০২৬) উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ওশি ফাউন্ডেশন। বাংলাদেশ এনডিসি ৩.০ ন্যায্য রূপান্তর অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন চায় সংগঠনটি।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।