
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, রাজধানীর খালগুলো দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নগরবাসী একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে চলাচল ও অবসর কাটানোর সুযোগ পায়।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর পল্লবীতে আয়োজিত এক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমিনুল হক বলেন, খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে পরিবেশগত নানা সমস্যার সমাধানে সরকার কাজ করছে। রাজধানীর খালগুলো দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাশি খালগুলোর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নগরবাসী একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে চলাচল ও অবসর কাটানোর সুযোগ পায়।
প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সচেতনতাও জরুরি। পরিবেশের প্রতি মানুষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
পল্লবী ও রূপনগর থানা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত র্যালিটি সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মাজেদুল ইসলাম মডেল স্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন আমিনুল হক।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন