Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

‘আগুনের পরশমণি’র চিত্রনাট্য কেন পোড়াতে চেয়েছিলেন হুমায়ূন আহমেদ?

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯: ২৫
‘আগুনের পরশমণি’র চিত্রনাট্য কেন পোড়াতে চেয়েছিলেন হুমায়ূন আহমেদ?

‘আগুনের পরশমণি’ উপন্যাসে মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে অবরুদ্ধ ঢাকার গল্প বলেছেন হুমায়ূন আহমেদ। একাত্তরের দিনগুলোতে একটি মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে উপন্যাসটি এগিয়ে যায়। অনেকের মতে আশির দশকের অন্যতম সেরা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এটি। আচ্ছা, জানেন তো, উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছিল? কর্নেল তাহেরসহ আটজন বীর মুক্তিযোদ্ধার মা—বেগম আশরাফুন্নিসাকে।

Advertisement

যা হোক। নিজের এই উপন্যাস অবলম্বনেই হুমায়ূন আহমেদ ১৯৯৪ সালে তৈরি করলেন প্রথম চলচ্চিত্র—‘আগুনের পরশমণি’। শুনতে সহজ মনে হলেও—সিনেমা বানানোটা একদমই সহজ ছিল না। এতটাই কঠিন ছিল যে, হুমায়ূন আহমেদ ‘আগুনের পরশমণি’র চিত্রনাট্যে আগুন ধরিয়ে—সে আগুনে চা বানিয়ে খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

সিনেমাটি করতে সেসময় ৪০ লাখ টাকার প্রয়োজন ছিল। হুমায়ূন আহমেদের কাছে ছিল মাত্র ২ লাখ টাকা। ছবি বানাতে এত টাকা কোথায় পাবেন? অভিনেতা আসাদুজ্জামান নূর—যিনি সিনেমাটিতে বদিউল আলম চরিত্রে অভিনয় করেছেন, তিনি এসে বললেন, প্রযোজক পাওয়া কঠিন হবে না। তারা দুজন টাকার জন্য অনেকের কাছে যান, হুমায়ূন আহমেদ সিনেমা বানাতে যাচ্ছেন শুনে সবাই বাহবা দেয়, শুভকামনা জানায়; কিন্তু টাকা দেয় না। কোনো আশা না দেখে এক রাতে লেখক সিদ্ধান্ত নেন, সকালে তিনি চিত্রনাট্য পুড়িয়ে ফেলবেন এবং সেই আগুনে চা বানিয়ে খাবেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত বদলান, সরকারি অনুদানের আশায় চিত্রনাট্য নিয়ে তখনকার তথ্যমন্ত্রী নাজমুল হুদার সঙ্গে দেখা করতে যান। নাজমুল হুদা হুমায়ূন আহমেদের সব কথা শুনে বললেন, ‘আপনার আগুনের পরশমণি উপন্যাসটা আমার পড়া নেই। উপন্যাসটি পাঠিয়ে দেবেন। দেখি কিছু করা যায় কিনা।’

১৬ ডিসেম্বরের সেই বিকেলটা কেমন ছিল?war in 1971

তথ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারেননি হুমায়ূন আহমেদ। তিনি নাজমুল হুদার কাছে উপন্যাসটি পাঠিয়ে দেন। তারপর অনেকদিন আর কোনো খবর নেই। সরকারি অনুদানের আশা বাদ দিয়ে তিনি আবার অর্থ সংগ্রহের কাজে নেমে পড়েন। এবার যান একটি বড় কোম্পানির মালিকের কাছে। সেই শিল্পপতি নিজেও লেখালেখি করেন। তিনি হুমায়ূন আহমেদকে প্রস্তাব করলেন, টাকা তিনি দেবেন, শর্ত হলো, সিনেমা হতে হবে তার গল্প অবলম্বনে!

Advertisement
Advertisement
Advertisement

এবার আশাহত হয়ে নিজের ফ্ল্যাট বিক্রি করে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন লেখক। শেষমেশ ফ্ল্যাট বিক্রি করেছিলেন কিনা, তা জানা যায়নি। কিন্তু শ্যুটিং শুরু হলো। শ্যুটিং শুরুর পরপরই জানা গেল, আগুনের পরশমণি সরকারের ২৫ লাখ টাকার অনুদান পেয়েছে! শেষে তা দিয়ে সিনেমাটি শেষ করেন হুমায়ূন আহমেদ।

এই সিনেমা করতে গিয়ে নানা বাধাবিপত্তি অতিক্রম করতে হয়েছে তাকে। ব্যক্তিগত জীবনেও ঝামেলা কম হয়নি। হুমায়ূন আহমেদ লিখেছেন, তার স্ত্রী গুলতেকিন চাননি তিনি চলচ্চিত্র তৈরিতে নামেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়। সিনেমার মহরতেও গুলতেকিন যাননি। ‘আগুনের পরশমণি’ তৈরি নিয়ে হুমায়ূন আহমেদ একটি আস্ত বই লিখেছেন। ১৯৯৬ সালে প্রকাশিত বইটির শিরোনাম ‘ছবি বানানোর গল্প’। পড়তে পারেন।

যে সিনেমা নিয়ে এত সংগ্রাম, সেটিই ১৯৯৪ সালে শ্রেষ্ঠ কাহিনিসহ মোট ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। আর ওই যে তথ্যমন্ত্রী নাজমুল হুদা—যার একক চেষ্টায় অনুদান পেয়েছিলেন হুমায়ূন আহমেদ, তার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন ১০০ গোলাপের একটি তোড়া দিয়ে।

বিষয়: মুক্তিযোদ্ধাসিনেমাহুমায়ূন আহমেদমুক্তিযুদ্ধসিনেমা রিভিউ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

    গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস নভেম্বরে নির্বাচন আয়োজনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই তিনি ওই অঙ্গীকার করেছিলেন। এর দুই সপ্তাহ পর আব্বাসের নির্বাচনের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত এলো।

  • ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও অধিকারকর্মী প্রশান্ত ভূষণ আল জাজিরাকে বলেন, “মোদি সরকারকে জনগণের কাছে বেশ ভীত বলে মনে হচ্ছে।”

  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।