
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।
চরচা ডেস্ক

সিঙ্গাপুরের সাবেক কূটনীতিক ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাবেক সভাপতি কিশোর মাহবুবানি মনে করেন, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের একচেটিয়া আধিপত্যের যুগ বদলাচ্ছে এবং এশিয়ার উত্থান ঘটছে। তবে এর অর্থ এই নয় যে চীন, ভারত বা অন্যান্য উদীয়মান শক্তি ১৯৪৫ সালে গড়া আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা বা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করতে চায়। ‘ড্রপ সাইট নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও চলমান বৈশ্বিক সংঘাত নিয়ে নিজের এই অবস্থান তুলে ধরেছেন।
মাহবুবানির মতে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে যুদ্ধগুলো জড়িয়েছে, তা প্রকারান্তরে চীনকে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। পূর্ব এশিয়া ১৯৭৯ সালের পর থেকে প্রায় পাঁচ দশক বড় কোনো যুদ্ধ ছাড়া শান্তি বজায় রেখে উন্নয়ন করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের মূল শর্ত হলো শান্তি। তার মতে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উচিত অন্য দেশে বোমাবর্ষণ বন্ধ করা এবং সামরিক শক্তির বদলে কূটনৈতিক সমঝোতা ও আলোচনার পথে হাঁটা।
ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে মাহবুবানি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে—এমন দাবির পরও এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং উল্টো পরিস্থিতিকে আরও জটিল করেছে। এতে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা কমেছে এবং তারা নিজেদের নিরাপদ রাখতে যুদ্ধের পুনরাবৃত্তি এড়ানোর চেষ্টা করছে।
এশিয়ার দেশগুলো দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র ও চীন—উভয়কেই গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখে। মাহবুবানির ভাষায়, শীতল যুদ্ধের সময় যেমন অনেক উন্নয়নশীল দেশ যুক্তরাষ্ট্রের পক্ষে ভিড়েছিল, বর্তমান যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতায় এশিয়ার অধিকাংশ দেশ কোনো এক পক্ষ বেছে নিতে চায় না। তারা যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের সঙ্গেই সুসম্পর্ক রেখে নিজেদের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নত করতে চায়।
চীন প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের একটি অংশ বিষয়টিকে সাদা-কালো বা জিরো-সাম হিসেবে দেখলেও বাস্তবতা আরও জটিল। তার মতে, চীন যুক্তরাষ্ট্রের জায়গা নিয়ে ‘বৈশ্বিক পুলিশ’ হতে চায় না; বরং ১৪০ কোটি মানুষের দেশ ও সভ্যতাকে সামলানোই তাদের প্রধান মনোযোগ।
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে তাইওয়ানকে চিহ্নিত করলেও মাহবুবানি মনে করেন, শিগগিরই সেখানে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা কম। কারণ সময় চীনের পক্ষে কাজ করছে। কূটনৈতিক সৃজনশীলতার মাধ্যমে তাইওয়ান ও মূল ভূখণ্ডের মধ্যে নামমাত্র পুনরেকত্রীকরণের পথ বের করা সম্ভব বলে তিনি মনে করেন, যেখানে তাইওয়ানের মানুষ তাদের বর্তমান জীবনযাত্রা ধরে রাখতে পারবে।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলেও বিশ্বের ৮৫ শতাংশ জনগোষ্ঠী রাশিয়াকে একঘরে বা নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমাদের সাথে যোগ দেয়নি। কারণ পশ্চিমা বিশ্বের বাইরে থাকা বড় অংশটি মনে করে, ন্যাটোর ধারাবাহিক সম্প্রসারণের মাধ্যমে রাশিয়াকে উসকানি দেওয়া হয়েছিল এবং এই যুদ্ধ এড়ানো সম্ভব ছিল। এ ছাড়া চীন, রাশিয়া ও ইরানকে একই ‘অক্ষশক্তি’ হিসেবে দেখার পশ্চিমা প্রবণতাকে তিনি বিভ্রান্তিকর বলে অভিহিত করেন। কারণ এই তিনটি সমাজ ও সভ্যতার চিন্তাধারা ও স্বার্থ এক নয়।
পশ্চিমা বিশ্বের অনেক চিন্তাবিদ একসময় মনে করেছিলেন যে সবাই পশ্চিমাদের মতো হয়ে যাবে, কিন্তু বাস্তবে এশিয়ার দেশগুলো আধুনিক হচ্ছে, পশ্চিমায়িত নয়। একবিংশ শতাব্দীর শুরু থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের তুলনায় চীন ও ভারতের অর্থনৈতিক আকার দ্রুত বদলাচ্ছে এবং ২০৫০ সালের মধ্যে এই ব্যবধান আরও বড় হবে।
তাই মাহবুবানির মতে, জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো বাতিল না করে বদলে যাওয়া বাস্তবতা অনুযায়ী সংস্কার করা উচিত। যেমন—অর্থনৈতিক অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে আইএমএফে চীনের ভোটাধিকার বাড়ানো এবং ভবিষ্যতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। তার মতে, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে উদীয়মান শক্তিগুলোর সাথে কাজ করাই শেষ পর্যন্ত পশ্চিমাদের দীর্ঘমেয়াদি স্বার্থে যাবে।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

ব্রেক্সিটের পর আবার কেন ইউরোপের সঙ্গে মিশতে চাইছে ব্রিটেন?
দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ