
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।
চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ‘নীল ঝড়’ শিরোনামটি গত কয়েক দিনে নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে হারিয়েছে ডেমোক্র্যাটরা। সিনেট ও প্রতিনিধি পরিষদ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষেই এখন ডেমোক্র্যাটদের জয়জয়কার। বিশ্লেষকদের ধারণা, এর ফলে ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি ও জবাবদিহির চাপ বাড়বে। তবে কংগ্রেসে ক্ষমতার এই পালাবদলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে বলে মনে করছেন তারা।
সবশেষ তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ২৫৪টি এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৫৪টি এখন ডেমোক্র্যাটদের দখলে। কংগ্রেসের নতুন সদস্যরা আগামী ৩ জানুয়ারি শপথ নেবেন। এদিকে, গত সপ্তাহে শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স আয়োজিত এক আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও ভোটারদের অর্থনৈতিক উদ্বেগের সম্পর্ক নিয়ে কথা বলেন ম্যাসাচুসেটসের টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল ড্রেজনার। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চীনের সংবাদমাধ্যম চায়না ডেইলি ডটকম।
প্রশ্ন হলো, এই দুইয়ের সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সিদ্ধান্তগুলো কি দেশটির সাধারণ মানুষের অর্থনৈতিক উদ্বেগ থেকে আলাদা করে দেখা সম্ভব? আলোচনায় এই পারস্পরিক সম্পর্কের বিষয়টিই তুলে ধরেন ড্রেজনার। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের নাগরিকেরা মূলত পররাষ্ট্রনীতি নিয়ে মাথা ঘামান না, যদি না তা তাদের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থার ওপর প্রভাব ফেলে।”
আলোচনায় বারবার উঠে আসে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রভাব এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিষয়টি। অর্থাৎ, আন্তর্জাতিক সংঘাতের প্রভাব যখন জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ে, তখন তা মার্কিন ভোটারদের উদ্বেগের কারণ হয়ে ওঠে।
এ বিষয়ে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির ক্যাটো ইনস্টিটিউটের ওয়েবসাইটে একটি নিবন্ধ লেখেন প্রতিষ্ঠানটির প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি গবেষণা বিভাগের পরিচালক জাস্টিন লোগান। তার মতে, এবারের নির্বাচনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অস্বাভাবিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ, জ্বালানির উচ্চমূল্যের বোঝা সরাসরি ভোটারদের বহন করতে হয়েছে। ডেমোক্র্যাটদের বড় নির্বাচনী জয়ের পর গত বুধবার প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের সঙ্গে অনেকটাই একমত হন। এর আগে ভ্যান্স প্রকাশ্যে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ রিপাবলিকানদের জন্য বড় বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্প বলেন, “এটি অনেকটাই সত্য। কারণ, এর ফলে পেট্রলের দাম কিছুটা বেড়েছে।” অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভ্যান্স বলেন, “আমরা কেন হেরেছি, তার প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট।”
নবনির্বাচিত কংগ্রেস ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়াতে বড় ধরনের পরিকল্পনা নিতে পারে। তবে ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জ্যাক মিডগলি চায়না ডেইলিকে বলেন, প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা এবং নির্বাহী বিভাগের ওপর তার ব্যাপক নিয়ন্ত্রণের কারণে বড় কোনো আইন পাস করার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের ক্ষমতা সীমিত থাকবে। তার মতে, নতুন কংগ্রেসে আইন প্রণয়নের চেয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে তদন্ত বেশি গুরুত্ব পেতে পারে।
টাফটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল ড্রেজনার অতীতের দুটি উদাহরণ তুলে ধরে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের ভূমিকার পার্থক্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, ২০০৬ সালে নির্বাচিত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ইরাকে অতিরিক্ত সেনা পাঠানো থেকে বিরত রাখতে পারেনি। অন্যদিকে, ১৯৭৪ সালে নির্বাচিত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের ভূমিকা ছিল ভিন্ন। ওয়াটারগেট কেলেঙ্কারির সময় এর আগের কংগ্রেস নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত করতে যেসব সংস্কার করেছিল, নতুন কংগ্রেস সেগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন ও বজায় রাখে।
অধ্যাপক ড্রেজনারের ধারণা, নবনির্বাচিত কংগ্রেসের ভূমিকা এই দুটি উদাহরণের মাঝামাঝি হবে। অর্থাৎ, ট্রাম্প প্রশাসনের ক্ষমতা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারলেও নির্বাহী বিভাগের ওপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করবে তারা।
নিউইয়র্কভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের (সিএফআর) বিশেষজ্ঞরা জানিয়েছেন, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ডেমোক্র্যাটরা বিভিন্ন কমিটির নেতৃত্ব দেবেন এবং কেন্দ্রীয় সরকারের ব্যয়ের ওপর প্রভাব রাখার সুযোগ পাবেন। এ ছাড়া সিনেটের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের নিয়োগ অনুমোদন বা আটকে দেওয়ার ক্ষমতাও তাদের হাতে থাকবে।
সিএফআরের জ্যেষ্ঠ ফেলো পিয়েরে ইয়ারেড বলেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও এককভাবে ট্রাম্পের শুল্কনীতি পরিবর্তন করার সম্ভাবনা কম। কারণ, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট কংগ্রেসের কাছ থেকে পাওয়া ক্ষমতা প্রয়োগ করছেন।
তবে ড্রেজনার দ্বিদলীয় উদ্যোগের সম্ভাবনাও দেখছেন। কারণ, রিপাবলিকান দলের কিছু সদস্যও ট্রাম্পের শুল্কনীতির বিরোধিতা করছেন।
এদিকে, কেন্দ্রীয় সরকারের ব্যয় নিয়ে বিরোধের প্রভাব শুধু ওয়াশিংটনেই সীমাবদ্ধ থাকবে না। আটলান্টিক কাউন্সিলের জশ লিপস্কি ও বার্ট পিয়াসেকি বুধবার প্রকাশিত এক নিবন্ধে সতর্ক করেছেন, ২০২৭ সালে কেন্দ্রীয় সরকারের ব্যয় এবং ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের আর্থিক বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করতে পারে।
পররাষ্ট্রনীতির অন্যান্য ক্ষেত্রেও কংগ্রেসের ভূমিকার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। ওয়াশিংটনের স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো ও পরিচালক ক্রিস্টোফার প্রেবল আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে চাপ তৈরি করতে তারা যেন সরকারের ওপর নজরদারি ও অর্থ বরাদ্দের ক্ষমতা ব্যবহার করেন।
শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লেসলি ভিনজামুরি বলেন, প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের এই গুরুত্বপূর্ণ সময়ে ট্রাম্প বিদেশে আরও সংঘাতপূর্ণ অবস্থান নেওয়ার পরিবর্তে কূটনৈতিক সমঝোতার পথে হাঁটতে পারেন। এর মধ্যে ইউক্রেন যুদ্ধের মতো বিষয়েও চুক্তিতে পৌঁছানোর চেষ্টা থাকতে পারে, যা প্রেসিডেন্ট হিসেবে তার রাজনৈতিক উত্তরাধিকার গড়ে তুলতে সহায়তা করবে। অন্যদিকে, কাউন্সিল অন ফরেন রিলেশনসের (সিএফআর) দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো জশুয়া কুরলানজিক বলেন, যুক্তরাষ্ট্রের এশীয় মিত্ররা কংগ্রেসের আরও কঠোর নজরদারি আশা করতে পারে এবং একে স্বাগতও জানাতে পারে। তবে ট্রাম্পের ভেটো ক্ষমতা থাকায় শুল্কের ক্ষেত্রে দ্রুত ছাড় পাওয়ার আশা তাদের করা উচিত নয়।
ওয়াশিংটনের স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো ও পরিচালক অ্যান্ড্রু হাইড ইউরোপের সরকারগুলোকে সতর্ক করে বলেছেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের আগের মতো সম্পর্ক ফিরে আসবে, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। তবে ডেমোক্র্যাটদের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়া কেবল শুরু। সামনে তাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের লেসলি ভিনজামুরি বলেন, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডেমোক্র্যাটরা খাবার, বাসস্থান ও পেট্রলের দাম কমাতে কতটা ভূমিকা রাখতে পারে।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

ব্রেক্সিটের পর আবার কেন ইউরোপের সঙ্গে মিশতে চাইছে ব্রিটেন?
দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ