হরমুজ নির্ধারণ করবে ইরান–আমেরিকা জয়–পরাজয়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে প্রস্তাবিত চুক্তিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্মত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির চূড়ান্ত খসড়ায় তেহরান এখনো অনুমোদন দেয়নি বলে জানিয়েছে ইরান। অর্থাৎ দু পক্ষের মধ্যে সংঘাত চললেও তলে তলে আলোচনাও চলছে।


