
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে দুর্নীতি, ব্যাংকের টাকা লুটপাট ও পাচারসহ সকল অভিযোগ তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টি।

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা আছে, প্রতিবাদ করার স্বাধীনতা আছে। কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে দেখি নাই।”

মো. সাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সবার দৃষ্টি পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেদিকে। সরকার গঠনের পর থেকেই এ পদে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও গত দুই দিনে সম্ভাব্যদের তালিকায় নতুন আরও কয়েকটি নাম যুক্ত হয়েছে।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে গ্রেপ্তারের দাবি তুলেছে এনসিপি, ইনকিলাব মঞ্চসহ একাধিক রাজনৈতিক সংগঠন। কিন্তু পদে থাকাকালীন ও পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে আইনের প্রয়োগ কীভাবে কাজ করে?

সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই সবার দৃষ্টি পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, সেদিকে। সরকার গঠনের পর থেকেই এ পদে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও গত দুই দিনে সম্ভাব্যদের তালিকায় নতুন আরও কয়েকটি নাম যুক্ত হয়েছে। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলোর ভাষ্য, সম্ভাব্যদের তালিকা এখন অনেকটাই সংক

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে জুলাই হত্যার জন্য জামায়াত ইসলামী মামলা করবে কি না এমন এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেছেন, “যদি সে রকমের কোনো ক্রেডিবল আলামত পাওয়া যায়, তাহলে কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয়।”

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সেজন্য বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্পিকার বলেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব না নেওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে আমি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছি।

গুরুতর অসুস্থতাকে কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে তিনি লিখেছেন, নানান জটিলতার কারণে তার পক্ষে সাংবিধানিক এমন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যাওয়া সম্ভব নয়। তার দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন বলেও চিঠিতে জানিয়েছেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি।

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেলে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বিকেল ৫টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর আসছে। সংবিধানের সর্বোচ্চ এই পদ থেকে সরে দাঁড়ানোর প্রক্রিয়া কী? নতুন রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়? পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে কেউ সরাতে পারে? বিশ্লেষণ দেখুন চরচায়।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার পদত্যাগ করবেন। গতকাল বৃহস্পতিবার তার এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়েন কি না, সেটি পর্যবেক্ষণ করেই এতদিন অপেক্ষা করছিল ক্ষমতাসীন দল। সম্প্রতি তার কাছে দলের অবস্থানও জানানো হয়েছে বলে দাবি করেছে বিএনপি ও সরকারের কয়েকটি সূত্র।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফল ও সুচারূভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি বাহিনীর উন্নয়নে বিদায়ী নৌপ্রধানের ভূমিকার প্রশংসা করেন।

এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল। জুলাই শহীদদের আত্মদান আমাদের স্মরণ করিয়ে দেয়—রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ।

পিজিআর সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জনগণের স্বাভাবিক যোগাযোগ ও সুসম্পর্ক যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষভাবে সচেতন থাকতে হবে।

রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সোমবার দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকাল ১০টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ অবতরণ করে।