ads

ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
ব্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বগ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সেজন্য বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

Advertisement

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘‘আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিন আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’’

হাফিজ উদ্দিন আরও বলেন, ‘‘একইভাবে ডেপুটি স্পিকারও যখন শপথ নেন, তখন শপথের অংশে বর্ণিত থাকে যে কোনো কারণে স্পিকারের চেয়ার শূন্য থাকলে ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন।’’

সম্পর্কিত