Advertisement

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে : তথ্য উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে : তথ্য উপদেষ্টা

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার আগে ও‌ পরে কোন অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Advertisement

তথ্য উপদেষ্টা বলেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চলে গেলেও আলোচনা থামছে না। সংবিধানের ৫১ অনুচ্ছেদ তাকে দায় মুক্তি দিলেও, অন্তত তিনটি মামলার আবেদন হয়েছে তার বিরুদ্ধে। ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই মানবতাবিরোধী অপরাধও রয়েছে ।”

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, মামলার বিষয়টি আদালতের এখতিয়ার। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হবার আগে ও পরের অপরাধের বিচার করবার সুযোগ রয়েছে।

এছাড়া তথ্য উপদেষ্টা ব্রিফিংয়ে ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো প্রসঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনের কারণে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। ওই নির্বাচনসহ ২০০৮ সালে নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি।

Advertisement

তথ্য উপদেষ্টা বলেন, “৩২ কর্মকর্তার চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ার অবসরে পাঠানো হয়েছে। ২০১৮ সালের নির্বাচন নিয়েও কোন পদক্ষেপ নেয়নি বর্তমান সরকার।” ২০১৮ সালের নির্বাচনে অনিয়মের বিচার না করাই অন‍্যায় হবে বলে মন্তব্য করেন তিনি।