
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টু রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন এক সংবাদ সম্মেলনে তিনি এমন ইঙ্গিত দেন।
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে জুলাই হত্যার জন্য জামায়াত ইসলামী মামলা করবে কি না এমন এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেছেন, “যদি সে রকমের কোনো ক্রেডিবল আলামত পাওয়া যায়, তাহলে কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয়।”
জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতির ‘নীরব’ থাকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “নীরব কেন? তিনি নীরবে সাহায্য করেছেন।”
এ প্রসঙ্গে জামায়াত আমির আরও বলেন, ‘‘তার দায়ভার আছে। তিনি তা অস্বীকার করতে পারেন না। তিনি গার্ডিয়ান হিসেবে ব্যর্থ। তিনি তার দায়িত্ব পালন করেননি। তিনি এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেন নি। ‘এটা থামাও’, ‘এটা অন্যায্য’, ‘জনগণের ওপর এটা জুলুম’— এ ধরনের কোনো কথা আমরা তার মুখে শুনতে পাইনি।”
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “না উনি দেশ ছেড়ে যাওয়ার কথা আমি শুনি নাই। উনার বক্তব্যে যেটা আজকে পেয়েছি, যে তিনি গুরুতর অসুস্থ। মাঝে মাঝে ফিন্টিং অ্যাটাকে পড়ে যান। এ জন্য তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান এবং বিশ্রামে থাকতে চান। সেটা সরকার দেখবে, আমরাও খেয়াল রাখব।”
উনার চিকিৎসা দেশে সম্ভব কি না জানতে চাইলে বিরোধীদলীয় নেতা বলেন, “আমি মনে করি, সব চিকিৎসাই দেশে সম্ভব।” তিনি আরও বলেন, “এমনকি যদি প্রয়োজন হয়, বিদেশ থেকে বিশেষজ্ঞ আনাও যেতে পারে, এটায় কোন সমস্যা নেই।”
নিজের দেশে চিকিৎসা নেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “কারণ আমারও তো একটি জটিল রোগ হয়েছিল, আমাকেও তো ডাক্তার পর্যন্ত রিকমেন্ড করেছিল বাইরে যেতে, আমি তো যাইনি। আমি তো এখানেই চিকিৎসা নিয়েছি। আমি চাই যে সবাই যেন এখানেই চিকিৎসা নেন।”
আগামীতে কেমন রাষ্ট্রপতি চান জানতে চাইলে জামায়াত ইসলামীর আমির বলেন, “আমরা তো প্রেসিডেন্টের মর্যাদায় প্রেসিডেন্টকে দেখতে চাই। কোনো তোষামোদকারী দেখতে চাই না।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প