Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাষ্ট্রপতি শুক্রবার পদত্যাগ করবেন: রয়টার্স

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮: ৪৭
রাষ্ট্রপতি শুক্রবার পদত্যাগ করবেন: রয়টার্স

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার পদত্যাগ করবেন। গতকাল বৃহস্পতিবার তার এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের মিত্র এই রাষ্ট্রপতি মেয়াদের অর্ধেক পূর্ণ করেই শুক্রবার পদত্যাগ করবেন। আদালতে সাজা পাওয়ার পর শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে জানান। এর মাত্র কয়েকদিন পরই রাষ্ট্রপতির পদত্যাগের কথা সামনে আসলো।

রয়টার্স বলছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সরকারের উচ্চপর্যায়ে তার আর মিত্র থাকবে না। ২০২৪ সালে এক রক্তক্ষয়ী ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে এবং দলের অনেক নেতা-কর্মী কারাগারে আছেন অথবা আত্মগোপনে চলে গেছেন।

সাহাবুদ্দিনের মুখপাত্র তার পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি। তবে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর, সরকারের পক্ষ থেকে সাহাবুদ্দিনকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ দুই বছর ধরে দেশে নানা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে। সরকার এখন ১৭ কোটি ৩০ লাখ মানুষের এই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে চাইছে। কিন্তু ঠিক এই সময়ে শেখ হাসিনা ফিরে আসলে সরকারের সেই চেষ্টা বড় চ্যালেঞ্জ বা পরীক্ষার মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বঙ্গভবনে কী চলছে, নতুন রাষ্ট্রপতি হচ্ছেন কে?bangabhaban-1

সাহাবুদ্দিনের প্রেস সচিব সারোয়ার আলম র‍য়টার্সকে বলেন, ‘‘সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে লিখিত ও স্বাক্ষরযুক্ত চিঠি জমা দেওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হয়।’’

তিনি যোগ করেন, ‘‘আগামীকাল (শুক্রবার) স্পিকার থাইল্যান্ড থেকে ফিরে আসলে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেবেন।’’

সারোয়ার আলম জানান, সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিলে সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংসদ স্পিকার মধ্যবর্তী রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন, যতক্ষণ না নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থান দমনে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ওই অভ্যুত্থানে প্রায় ১৪ শ মানুষ নিহত হন। অবশ্য নির্বাসনে থাকা অবস্থায় শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি এবং তার দলের জ্যেষ্ঠ সহকর্মীরা আগামী ডিসেম্বর নাগাদ নির্বাসন থেকে ফিরে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। নিষিদ্ধ হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং এখনও সেখানে তার সমর্থক গোষ্ঠী রয়েছে।

বিষয়: পদত্যাগরাষ্ট্রপতিবাংলাদেশরয়টার্সমো. সাহাবুদ্দিন
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।