
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বর্তমান গতানুগতিক শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বৃদ্ধিতে প্রভাব ফেলছে। তিনি বলেন, এই ধারা পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের মাধ্যমে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে।

রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

রমজানের শুরুর দিন থেকেই সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

কিশোরদের কান ধরিয়ে উঠবস করানোর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।

১৯৭১ সালে খুলনা পাকিস্তানি সেনামুক্ত হয়েছিল রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্য দিয়ে। ‘ব্যাটল অব শিরোমনি’ নামের সেই যুদ্ধের পরিকল্পনায় ছিলেন এক বাঙালি বীর। এই যুদ্ধের রণকৌশল পড়ানো হয় ৩৫টি দেশের সমরবিদ্যার শিক্ষাপ্রতিষ্ঠানে। কেন সেই যুদ্ধ বিশেষ? কীভাবে সেটি আলাদা জায়গা করে নিল যুদ্ধের ইতিহাসে?

বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল ও স্থগিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের অন্তত ৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ‘উচ্চ ঝুঁকির’ দেশগুলো থেকে শিক্ষার্থী ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছে। দিনে দিনে কি বন্ধ হয়ে যাচ্ছে বিদেশে উচ্চশিক্ষার দ্বার?

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে রোববার (৭ ডিসেম্বর) সকালে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা এবং অবস্থান কর্মসূচি পালন করছে সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শিক্ষা ভবনের আশপাশে প্রায় সবগুলো সড়কে যান চলাচল বন্ধ আছে।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‘স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার’, এমন সচল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষা গবেষক জানান, রাজ্যের ভর্তুকি পদ্ধতি নিয়ে অভিভাবকরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা করছেন। যেখানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, ডিজনি ওয়ার্ল্ড পাস এবং হোম-জিমগুলোকে ‘শিক্ষামূলক উপকরণ’ হিসেবে অর্থ ফেরত পাওয়ার কথা বলছেন।

আগামী ২২শে ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মত নির্বাচনে জয়ী হতে মরিয়া ছাত্রদল এবং অন্যান্য সক্রিয় ছাত্রসংগঠন।