
ঢাকাসহ সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
চরচা ডেস্ক

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান দায়ী থাকবেন। এক্ষেত্রে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে নির্দেশনার অনুলিপি বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়।

ঢাকাসহ সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন।

শর্ত ছাড়াই ইরান যুদ্ধের অবসান চান অধিকাংশ মার্কিনি
যুদ্ধের শর্ত যা-ই হোক না কেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবিলম্বে অবসান চান যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ এক নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।