Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল ঘোষণা করা হবে: শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৯
শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল ঘোষণা করা হবে: শিক্ষামন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: চরচা

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। কাজেই তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।”

Advertisement
Advertisement
Advertisement

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যায়লে রূপান্তরিত করেন, যার একটি আজকের কুয়েট।’’ এই প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে সকলকে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিক্ষা খাতে বরাদ্দের বিষয়ে মন্ত্রী বলেন, “শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিডিপির শিক্ষা বরাদ্দ ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করা হবে। এছাড়া শিক্ষক নিয়োগে বিলম্ব হলেও শিগগিরই ৭৭ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।” শিক্ষার্থীদের উৎসাহিত করার বিষয়ে ড. মিলন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জিপিএ প্রাপ্ত ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পুরস্কৃত করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ‘গোলাপী সাইকেল’ উপহার দেওয়ার বিষয়েও কাজ চলছে।

Advertisement
Advertisement
Advertisement

কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, “কুয়েট একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস। এখানে প্রকাশ্য বা গোপনে কোনোভাবেই রাজনীতি করা যাবে না।” এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক মেডিকেল সেন্টার স্থাপন এবং ৫ থেকে ১০টি বাস বরাদ্দের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী ও প্রফেসর ড. হাসান আলী।

বিষয়: শিক্ষামন্ত্রীশিক্ষাপ্রতিষ্ঠানখুলনা
সর্বশেষ
  • ১

    নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

  • ২

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

  • ৩

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

  • ৪

    ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা

  • ৫

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

সম্পর্কিত
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

  • বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি

    রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।