ফল

ইসরায়েলের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার, আরব ভোটারদের উপস্থিতি কার পক্ষে যেতে পারে
আরব দলের প্রার্থী আহমেদ তিবি বলেছেন, ইসরায়েলের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি “বিকল্প সরকার গঠনের পথ তৈরি করবে এবং ভয়াবহ বাস্তবতা পরিবর্তনে সহায়তা করবে।”

ইসরায়েলের নির্বাচন: ভোটগ্রহণ শেষ হওয়ার পর কী ঘটে?
নেসেটের প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ। ছোট দলগুলোও জোট গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। এসব দলের সমর্থন কোন দিকে যাচ্ছে, তার ওপর সরকার গঠনের সাফল্য নির্ভর করতে পারে। মনোনীত প্রার্থী সরকার গঠনে ব্যর্থ হলে অন্য প্রার্থীরাও সুযোগ পেতে পারেন।

ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাজারে মাল্টা ও খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে রেকর্ড ৯১ হাজার আবেদন
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডে রেকর্ড ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্রের পুনর্মূল্যায়ন আবেদন জমা পড়েছে। মোট পরীক্ষার্থীর প্রায় দুই-তৃতীয়াংশই ফল সংশোধনের আবেদন করায় এই সংখ্যাকে ‘আশ্চর্যজনক’ বলে অভিহিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

সকালের নাশতায় ফল খেলে কী হয়
সকাল ৭-১১টা পর্যন্ত আমাদের শরীরে বিপাকীয় কার্যক্রম বেশি সক্রিয় থাকে। এ সময়ে হালকা খাবার খেলে বিপাকের হার বেড়ে যায়। অনেক পুষ্টিবিদরা সকালে খালি পেটে ফল খাওয়ার পরামর্শ দেন কারণ সারারাত দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে এনার্জির দরকার হয়।

মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা নিয়ন্ত্রণ করার ৩টি সহজ উপায়
সব মিষ্টি খাবার শরীরের জন্য সমান ক্ষতিকর নয়। তবে পরিশোধিত চিনি দিয়ে তৈরি ক্যান্ডি, কোমল পানীয় ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো।

পাহাড়ি ফল মেলা কী আছে কী দেখবেন
রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রামে কমপ্লেক্সে শুরু হয়েছে তিন দিনব্যাপী পাহাড়ি ফল মেলা। ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে শুরু হওয়া এই মেলা চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।

প্রতিদিন আম খেলে কী হয়?
গ্রীষ্মকালীন ফল আম। স্বাদে এই ফলের জুড়ি মেলা ভার। বাংলাদেশের প্রায় সব এলাকায় কমবেশি আমগাছ জন্মায়। বর্তমানে বাজারে আসতে শুরু করেছে নানা জাতের আম। স্বাদের পাশাপাশি আমের পুষ্টিগুণও রয়েছে অনেক।

আম কি শরীরের কোনো ক্ষতি করতে পারে?
গ্রীষ্মকালীন ফল আমের স্বাদ নিয়ে বিতর্ক নেই। আম সুস্বাদু, মিষ্টি ও লোভনীয় ফল। স্বাদের পাশাপাশি আমের পুষ্টিগুণও রয়েছে অনেক। তবে আমেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ফুড কার্ভিং নিজে শিখেছেন, এখন অন্যকে শেখাতে চান
আবিদা সুলতানার হাতে পড়ে ফল ও সবজি হয়ে ওঠে শিল্পকর্ম, হোক তা গাজর, তরমুজ, কুমড়া, আনারস কিংবা পেঁপে। ফল ও সবজির গায়ে খোদাই করে তিনি ফুটিয়ে তোলেন নানা নকশা।

বদরুদ্দোজা আম খেয়েছেন কখনো?
বাংলাদেশের আম মূলত দুই ধরনের—উন্নত বা অভিজাত জাত এবং স্থানীয় জাত। উন্নত জাতের আম সাধারণত জোড়কলমসহ বিভিন্ন অঙ্গজ পদ্ধতিতে বংশবিস্তার করা হয়, অন্যদিকে স্থানীয় জাতের আম বীজ থেকে উৎপন্ন চারা দিয়ে বিস্তার লাভ করে।

ভরা পেটে তরমুজ খেলে কী হয়?
বিশেষজ্ঞদের মতে, গরম আবহাওয়ায় ভারী খাবারের পর দ্রুত হজম হওয়া ফল তরমুজ একসঙ্গে খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এর ফলে পাকস্থলী ধীরে খালি হয় এবং শর্করা ফারমেন্টেশনের মাধ্যমে গ্যাস তৈরি হয়, যা পেট ফাঁপার সমস্যা বাড়ায়।

ঢাকাইয়াদের শখের ফল মাখনা আসে সিলেট থেকে
এ প্রজন্মের অনেকেই হয়তো মাখনা ফলের নাম শোনেনি। এটি এক ধরনের জলজ ফল, যা প্রধানত সিলেট ও কিশোরগঞ্জ অঞ্চলের হাওরে জন্মে। পুরান ঢাকায় এই ফল যাওয়া যায়।

গণভোটের সংশোধিত ফল: ‘হ্যাঁ’ ভোট কমলো ১০ লাখ, ‘না’ ১ লাখ
ভোট কমার বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “তখন করণিক ভুল ছিল, ট্রান্সপজিশন এরর ছিল।”

গরমে স্বস্তি দিতে প্রাণীর হাতে আইসক্রিম
ব্রাজিলের তীব্র গরমে প্রাণীদের স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিয়েছে রিও ডি জেনিরোর বায়োপার্ক চিড়িয়াখানা। ‘সামার এনরিচমেন্ট’ কর্মসূচিতে প্রাণীদের দেওয়া হয় তাদের পছন্দের হিমায়িত খাবার। ফল-পপসিকল থেকে বরফশীতল মাংস—গরমে এমন যত্নে ফিরেছে প্রাণীদের স্বস্তি।

ওমানে তপ্ত রোদে ‘লাল সোনা’ ফলাচ্ছে ফিলিস্তিনিরা
ওমানের তপ্ত বালুতে নতুন করে আশার বীজ বুনছেন এক ফিলিস্তিনি স্ট্রবেরি চাষী। গড়ে তুলেছেন বিশাল স্ট্রবেরি বাগান। সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সেই বাগান।

অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ডায়েট কেন এত জনপ্রিয়
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ডায়েট জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এটি কোনো ‘ক্রাশ ডায়েট’ নয়। এটি মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার একটি ভারসাম্যপূর্ণ পথ দেখায়।

যে খাবারগুলো খেলে মন ভালো হয়
আমরা কী খাই, সেটি সরাসরি প্রভাব ফেলে সেরোটোনিন, ডোপামিনের মতো ‘ফিল-গুড’ নিউরোট্রান্সমিটারের ওপর। তাই মন খারাপ, ক্লান্তি বা অস্থিরতার সময়ে কিছু খাবার সত্যিই মুড বদলে দিতে পারে।

ভ্যানগাড়িতে বিদেশি ফলের পসরা
রাজধানীর নীলক্ষেতে ব্যানবেইজের সামনের রাস্তায় ভ্যানগাড়ি সাজিয়ে বিদেশি নানা রকম ফল বিক্রি করছেন যুবক আল-আমিন। ব্যতিক্রমী ফলের প্রতি মানুষের আগ্রহ থেকেই তার এই উদ্যোগ। পার্সিমন, কিউই থেকে শুরু করে দামি রামবুটান—সবই পাওয়া যায় তার এই ছোট্ট দোকানে।

খোসা ছাড়ানো জাম্বুরার দরদাম
জাম্বুরার খোসা ছাড়ানো অনেকের কাছেই বিড়ম্বনা। সেই বিড়ম্বনাকে কাজে লাগিয়ে ফুটপাতে জাম্বুরা বিক্রি করছেন অনেকে। তারা জাম্বুরার খোসা ছাড়িয়ে বিক্রি করেন। রাজধানীর মতিঝিলে প্রতি পিস জাম্বুরার দাম ৬০ টাকা থেকে ৮০ টাকা।



