
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
গ্রীষ্মকালীন ফল আমের স্বাদ নিয়ে বিতর্ক নেই। আম সুস্বাদু, মিষ্টি ও লোভনীয় ফল। স্বাদের পাশাপাশি আমের পুষ্টিগুণও রয়েছে অনেক। তবে আমেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
আমপ্রেমীদের কাছে শুনতে অদ্ভূত বা হতাশাজনক মনে হলেও অতিরিক্ত মিষ্টি, টক ও পুষ্টিকর এই ফলটি সঠিকভাবে না খেলে শরীরে সমস্যা তৈরি করতে পারে। তাই আমের এমন কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যেগুলোর দিকে নজর দেওয়া জরুরি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আমের সম্ভাব্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে।
অ্যালার্জি প্রভাবিত করতে পারে
বিশেষজ্ঞরা জানান, আমের যেসব পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমের কারণে অ্যালার্জির সমস্যা হতে পারে। বিশেষ করে যারা ল্যাটেক্স অ্যালার্জিতে ভোগেন, তাদের জন্য এই ফল ক্ষতিকর হতে পারে। কারণ, আমের কিছু প্রোটিন ল্যাটেক্সের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যা সংবেদনশীল ব্যক্তিদের অস্বস্তির কারণ হতে পারে।

রক্তে শর্করা বাড়ায়
মিষ্টি ও সুস্বাদু আমে প্রাকৃতিক চিনি বেশি থাকায় এটি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসসহ জীবনধারা-সম্পর্কিত বিভিন্ন রোগে প্রাকৃতিক চিনি অনেক ক্ষেত্রে সাধারণ চিনির মতোই প্রভাব ফেলতে পারে। তাই আম খাওয়ার ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি।
কম আঁশযুক্ত
অনেক জাতের আমে আঁশের পরিমাণ তুলনামূলক কম থাকে। কারণ, আমের খোসা ও আঁটিতে আঁশ বেশি থাকলেও সেগুলো সাধারণত খাওয়া হয় না। ফলে শুধু আম খেলে হজম প্রক্রিয়ায় তেমন সহায়তা নাও মিলতে পারে। তাই হজম ঠিক রাখতে আঁশসমৃদ্ধ খাবারের সঙ্গে আম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ওজন বাড়াতে পারে
বিশেষজ্ঞরা জানান, অতিরিক্ত আম খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। কারণ, এতে আঁশ কম হলেও প্রাকৃতিক চিনি ও ক্যালরির পরিমাণ বেশি, যা অন্যান্য অনেক খাবারের তুলনায় ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
পেটের সমস্যা সৃষ্টি করতে পারে
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত আম খেলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা দেখা দিতে পারে। এতে থাকা ফারমেন্টেবল কার্বোহাইড্রেট ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বাড়িয়ে দিতে পারে এবং হজমে অস্বস্তি তৈরি করতে পারে।

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।