
পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নিহত তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় আরও একজন পুরুষের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে।

স্বপন বশাক ওই প্রতিষ্ঠানে মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে সেলসম্যান হিসেবে কাজ করতেন। কিন্তু মালিকের অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে অন্যান্য কর্মচারীদের সহযোগিতায় ২০১৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ৭ হাজার ৫৫ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করেন। বর্তমান বাজারদরে যার মূল্য প্রায় ৯৪

বিগত সরকারের সময় হামের টিকার ব্যবস্থা না করার বিষয়ে যে তদন্তের কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে তদন্তের বিষয়ে সরকার নজর দেবে বলে আশ্বাস দেন তিনি।

তদন্তে উঠে এসেছে, হায়দার কবির মিথুন কোম্পানির ডিএমডি হিসেবে প্রতারণামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ ও আত্মসাতে সক্রিয় ভূমিকা পালন করেন। মামলা হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান এবং ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রেখে কৌশলে বিদেশে পালিয়ে যান।

টিটন হত্যার পেছনে একাধিক মোটিভ ধরে কাজ করছে পুলিশ ও গোয়েন্দারা। মূল শুটার ধরা না পড়লে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। তবে এই হত্যাকাণ্ডে একাধিক সন্ত্রাসী গ্রুপের স্বার্থ হাসিল হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈরির কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

দলটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডের ভবিষ্যৎ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নিয়েই জানান, বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সাবেক চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত হবে কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বাণিজ্যের অভিযোগ কতটা সত্য? ৫ আগস্টের পর বিচার বিভাগে হওয়া পরিবর্তনগুলো মবের মাধ্যমেই হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এটা কতটা সত্য?

সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

চক্রের মূলহোতা ফারদিন আহমেদ অবৈধভাবে অর্জিত টাকা বিভিন্ন শোরুম থেকে ব্যাংক লেনদেনের মাধ্যমে গাড়ি কিনে তা দ্রুত কম দামে বিক্রি করে দিতেন । এভাবে কাগজে-কলমে ব্যবসায়িক লোকসান দেখিয়ে তিনি অবৈধ অর্থ বৈধ করার চেষ্টা করতেন।

গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক বিরোধের জেরে নারী নির্যাতন, সংখ্যালঘু, আদিবাসী বা প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা রাষ্ট্রের আইনের শাসনকে দুর্বল করে দেয়।

জাতিসংঘের অধীনে ওসমান বিন হাদি হ*ত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জাতিসংঘের অধীনে ওসমান বিন হাদি হ*ত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।