Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রংপুরে ৪ খুনের তদন্তভার ডিবির হাতে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৮: ১১
রংপুরে ৪ খুনের তদন্তভার ডিবির হাতে
রংপুরে একটি তালাবদ্ধ বাসা থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ফাইল ছবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত ও ব্যাখ্যার নিরপেক্ষতা নিয়ে নিহতদের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

আজ মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, ঘটনাটি আরও স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে এবং দ্রুততম সময়ে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার সুবিধার্থে ডিবির ওপর এ দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। এর আগে মামলাটি তদন্ত করছিল কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল সোমবার কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি মামলাটির নথিপত্র ডিবির নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলীর কাছে হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরের পরপরই দুই কর্মকর্তা ঘটনাস্থল অর্থাৎ মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়িতে যান, যেখান থেকে গত সপ্তাহে চারজনের লাশ উদ্ধার করা হয়েছিল।

ডিবি উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, গ্রেপ্তার দুই আসামি গত রোববার রাতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

তবে মূল বিতর্কের সূচনা হয় পুলিশের দেওয়া প্রাথমিক বক্তব্যকে কেন্দ্র করে। গত রোববার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গণপতি চক্রবর্তীর ছাদ থেকে দুই যুবককে ইয়াবা সেবন করতে দেখে চিনে ফেলেন শিক্ষক। তিনি বাধা দিলে তাদের ওপর চড়াও হয় মাদকসেবীরা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকসহ তার স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যা করা হয়।

পুলিশের এই বক্তব্য সামনে আসার পরপরই ভুক্তভোগীদের স্বজন, স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থীসহ সচেতন নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়। তারা পুলিশের এই ব্যাখ্যাকে ‘মনগড়া’ দাবি করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, নতুন তদন্ত কর্মকর্তা প্রতিটি দিক গভীরভাবে খতিয়ে দেখবেন, প্রাপ্ত সব তথ্য-প্রমাণ পুনরায় যাচাই করবেন এবং সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

বিষয়: রংপুরঅপরাধখুনডিবিতদন্ত
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।