
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।
চরচা ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ, নির্যাতন ও হত্যাকাণ্ডের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নিখোঁজ শিশুদের কারও মরদেহ মাটিচাপা অবস্থায়, আবার কারও মরদেহ নদী থেকে উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। এমনকি চলতি বছরে শিশুদের ধর্ষণের পর হত্যা ও শারীরিক নির্যাতনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। শিশুদের নিখোঁজ হওয়া, নির্যাতন ও হত্যার এই ধারাবাহিকতায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নির্যাতন করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্লাস্ট এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে যথাযথ বিচারের দাবি জানিয়েছে।
পাশাপাশি খুলনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে মেসে মিল না দিয়ে কাউকে না জানিয়ে ভাত খাওয়া এবং টাকা চুরির অপবাদ দিয়ে মারধর করে হত্যার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়েছে। এ ধরনের ঘটনায় অভিযোগের সত্যতা যাচাই, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সংগঠনটি।
ব্লাস্টের পক্ষ থেকে একই সঙ্গে শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩-এর বিধান যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় সুরক্ষা, বিচার ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পরিশেষে, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ব্লাস্ট।

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বিক্ষোভ চলাকালে শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এবং দ্রুত সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।

পারমাণবিক সক্ষমতায় আরও এগিয়েছে উ.কোরিয়া
২০২৬ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির প্রকাশ্য উৎস বিশ্লেষণ থেকে তিনটি প্রধান শিক্ষা পাওয়া যায়। প্রথমত, উত্তর কোরিয়া তার মূল ৫ মেগাওয়াট চুল্লিতে নিরবচ্ছিন্নভাবে প্লুটোনিয়াম চক্র চালিয়ে যাচ্ছে।

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৬৫৫
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ছয় মৃত্যুর ঘটনাই রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ঘটেছে।

গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে উপজেলার পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়।