
পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
লাইনচ্যুত হবার ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এই হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। আসামিদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে এজাহারে উল্লেখিত আসামিরা গ্রেপ্তার না হলে সামনে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুর ১টার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় খুনিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন।
এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করেনি। ফলে যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়।
দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। অতিসত্বর তাদের গ্রেপ্তার করা হবে। আগামী এক মাসের মধ্যে হত্যাকাণ্ডের অভিযোগপত্র আদালতে দাখিলের চেষ্টা করা হবে।”
নিহত আজমুল হোসেন খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় শলুয়া গ্রামে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার মসজিদ গলির মেসে ভাড়া থাকতেন।
গত শুক্রবার রাতে আজমুল মেসে মিল না দিয়েও খাবার খেয়ে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে চুরির অভিযোগ তুলে মেসের কয়েকজন শিক্ষার্থীসহ স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন। একপর্যায়ে তাকে ভবনের ছাদে নিয়ে যাওয়া হয় এবং ছাদ থেকে তাকে নিচে ফেলে দেওয়া হয়। রাত দেড়টার দিকে কয়েকজন যুবক আজমুলকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
লাইনচ্যুত হবার ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত তিনজন নিহত
আফগান কর্মকর্তারা দাবি করেছেন, হামলায় বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি পাকিস্তানের সামরিক বাহিনী।
যুবলীগ কর্মীকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার, আসকের নিন্দা
ঢাকার ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে না পেয়ে তার বাবা মোহাম্মদ কলিম উদ্দিনকে (৬০) গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আসক।

প্রতিবেশীদের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম: জ্বালানি প্রতিমন্ত্রী
প্রতিবেশী প্রত্যেক দেশের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।