Advertisement

‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ ঢাবি শিক্ষকরা জড়িত কি না তদন্তে কমিটি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ ঢাবি শিক্ষকরা জড়িত কি না তদন্তে কমিটি
ছবি: বাসস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কতিপয় শিক্ষকদের ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত করতে ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপ উপাচার্য (শিক্ষা) ড. আব্দুস সালামকে কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ডিনকে সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

Advertisement

কমিটি অভিযুক্তদের বিষয়ে পর্যালোচনা করবে ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পেয়েছে, যেখানে বলা হয়েছে যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলকে পুনরায় সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপনে কার্যক্রম চালাচ্ছেন।”

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এ ধরনের গোপন কর্মকাণ্ডে জড়িত। এখন পর্যন্ত তাদের মধ্যে ৫৮ জন শিক্ষকের পরিচয় শনাক্ত করা হয়েছে। আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে কমিটি তাদের বিষয়েও তদন্ত করবে এবং প্রয়োজনীয় সুপারিশ করবে।