
ইউরেটেরাল পাথরের আকার বিভিন্ন হতে পারে। খুব ছোট পাথর (যা খালি চোখে দেখা যায় না) সাধারণত প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় এবং কোনো সমস্যা সৃষ্টি করে না। তবে পাথর যত বড় হয়, স্বাভাবিকভাবে বের হওয়ার সম্ভাবনা তত কমে এবং উপসর্গ দেখা দেওয়ার ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের মতে, গরম আবহাওয়ায় ভারী খাবারের পর দ্রুত হজম হওয়া ফল তরমুজ একসঙ্গে খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এর ফলে পাকস্থলী ধীরে খালি হয় এবং শর্করা ফারমেন্টেশনের মাধ্যমে গ্যাস তৈরি হয়, যা পেট ফাঁপার সমস্যা বাড়ায়।

বর্তমানে নারী-পুরুষ উভয়েরই একটি সাধারণ সমস্যা হলো পিঠে ব্যথা। দীর্ঘদিন ধরে অনেকেই এই ব্যথায় ভুগে থাকেন। তবে এর কারণ সবসময় বড় কোনো আঘাত নাও হতে পারে বরং অজান্তেই করা ছোট ছোট দৈনন্দিন অভ্যাসগুলোই এর পেছনে কাজ করে।

অনেকেই স্ট্রেস কমাতে, মুখ ফ্রেশ রাখতে বা অতিরিক্ত খাওয়া কমানোর জন্য চুইংগাম চিবিয়ে থাকেন। কারণ যাই হোক, এটি একটি খুব সাধারণ অভ্যাস। তবে অনেকেরই একটি ভয় থাকে—ভুলবশত গিলে ফেললে এটি পেটে দীর্ঘদিন আটকে থাকে, এমন ধারণা থেকে অযথা দুশ্চিন্তা তৈরি হয়। তবে এ ধারণা ঠিক নয়।

অনেকেরই মাঝরাতে হুট করে ঘুম ভেঙে যায়। রাত ৩টার দিকে ঘুম ভেঙে গেলে অনেকেই এর সঙ্গে অতিপ্রাকৃত কিছুর সংযোগ আছে বলে মনে করেন। কিন্তু আসলে এতে কোনো অস্বাভাবিকতা নেই। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।

দ্রুতগতিতে এগিয়ে চলছে বিশ্ব। আর এর সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এক ধরনের অদৃশ্য কিন্তু বিপুল চাপের সঙ্গে লড়াই করছেন নারীরা। যাকে বলা হচ্ছে ‘মেন্টাল লোড’। এটি হলো সেই অদৃশ্য মানসিক শ্রম, যা একটি পরিবার ও গৃহস্থালি সচল রাখতে প্রয়োজন।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রতিক্রিয়ার সবচেয়ে সাধারণ কারণ কনট্যাক্ট ডার্মাটাইটিস, যা ত্বকে কোনো রাসায়নিক বা অ্যালার্জেনের সংস্পর্শে প্রদাহ সৃষ্টি হলে দেখা দেয়। এতে লালচে ভাব, চুলকানি, ফোলা বা কখনও ফোসকাও হতে পারে।

সাধারণত শোবার ১০ থেকে ২০ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়াকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে বালিশে মাথা দেওয়া মাত্র ঘুমিয়ে পড়া মূলত ঘুমের ঘাটতিকে ইঙ্গিত করে।

মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে অন্যতম নেতা হিসেবে পরিচিত। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

ড. এ. কে. এম. একরামুল হোসেন জানান, দেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে এবং বর্তমানে প্রায় ১১ দশমিক ৪ শতাংশ মানুষ এ রোগের বাহক।

গবেষণা বলছে, রাতে ঘুমানোর সময় মোজা পরে থাকলে দ্রুত ঘুম আসতে পারে এবং ঘুমের মানও ভালো হয়। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা পা উষ্ণ হলে শরীরের মূল তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে, যা গভীর ও আরামদায়ক ঘুমে সহায়ক।

অনেকেই রক্ত দেখলে সহ্য করতে পারেন না, অজ্ঞানও হয়ে যান। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ভ্যাসোভ্যাগাল সিনকোপ। এটি একটি পরিচিত শারীরিক প্রতিক্রিয়া, যার পেছনে কাজ করে স্ট্রেসের প্রতি শরীরের স্বাভাবিক সাড়া।

পাউরুটি অনেকেরই পছন্দ, বিশেষত সকালের নাস্তায় অনেকেই এটা রাখেন। না ভেবেই প্রতিদিনই অভ্যাসবশত সকালের খাবারে এক টুকরো রুটি খেয়ে থাকেন। কিন্তু দীর্ঘমেয়াদে এটি স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলতে পারে, সেটি অনেকেরই অজানা।