Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

রাত ৩টার দিকে হুট করে ঘুম ভেঙে যায় কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৫: ১৪
রাত ৩টার দিকে হুট করে ঘুম ভেঙে যায় কেন?

অনেকেরই মাঝরাতে হুট করে ঘুম ভেঙে যায়। রাত ৩টার দিকে ঘুম ভেঙে গেলে অনেকেই এর সঙ্গে অতিপ্রাকৃত কিছুর সংযোগ আছে বলে মনে করেন। কিন্তু আসলে এতে কোনো অস্বাভাবিকতা নেই। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।

Advertisement

বিশ্লেষকরা বলছেন, এটি মানুষের শরীরের জৈবিক ছন্দের সঙ্গে সম্পর্কিত, বিশেষ করে দিন-রাত অনুযায়ী হরমোনের ওঠানামার কারণে এটি ঘটে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস-এর চিকিৎসক ডা. আমির খান বলেন, “প্রায়ই রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে ওঠা একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তবে জীবনযাপনের কিছু অভ্যাস মানুষের রাতে বেশি ঘুম ভেঙে যাওয়ার প্রবণতা তৈরি করতে পারে।”

কেন রাত ৩টায় ঘুম ভেঙে যায়?

Advertisement
Advertisement
Advertisement

রাত ৩টার সময় ঘুম ভেঙে যাওয়া রহস্যজনক কিছু নয় বরং শরীরে কর্টিসল হরমোনের দিন-রাতভিত্তিক ওঠানামার ফল হিসেবে দেখা হয়।

আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকের বলছে, কর্টিসল একটি স্টেরয়েড হরমোন, যা আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিঃসরিত হয়। এই হরমোন স্বাস্থ্যের বিভিন্ন দিককে প্রভাবিত করে এবং শরীরের মানসিক চাপের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। কর্টিসলের মাত্রা বেশি বা কম হলে তা স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

ডা. আমির বলেন, “হরমোনের দিন-রাতভিত্তিক ওঠানামাকে আমরা ‘ডিউরনাল ভেরিয়েশন’ বলি। সকালে ও দিনের বেলায় এর মাত্রা বেশি থাকে, আর রাতে ধীরে ধীরে কমে যায়। সহজভাবে বললে, সকালে কর্টিসল বেড়ে যায় বলে আপনি বেশি সজাগ থাকেন, আর রাতে এটি কমে যায় বলে শরীর শিথিল হয় এবং ঘুম আসে।”

সকালে কর্টিসল বেড়ে যায় বলে আপনি বেশি সজাগ থাকেন, আর রাতে এটি কমে যায় বলে শরীর শিথিল হয় এবং ঘুম আসে। ছবি: ফ্রিপিক
সকালে কর্টিসল বেড়ে যায় বলে আপনি বেশি সজাগ থাকেন, আর রাতে এটি কমে যায় বলে শরীর শিথিল হয় এবং ঘুম আসে। ছবি: ফ্রিপিক

কর্টিসলের ওঠানামার স্বাভাবিক চক্রটি ‘এব অ্যান্ড ফ্লো’ হিসেবে পরিচিত। কিন্তু এই স্বাভাবিক চক্রে কোনো ব্যাঘাত ঘটলে ঘুমের মান নষ্ট হতে পারে এবং মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়ে।

খুব দ্রুত বা দেরিতে ঘুম আসার কারণ কী?Insomnia

বিঘ্ন কেন ঘটে?

ডা. আমির খান বলেন, “যদি আপনি সবসময় মানসিক চাপের মধ্যে থাকেন, তাহলে কর্টিসল হরমোনের স্বাভাবিকভাবে রাতে যে কমে যাওয়ার কথা, তা কমে না। এই কমে যাওয়া ঘুমের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তা না হলে ঘুম আসতে কষ্ট হয়।”

কর্টিসল সাধারণভাবে ভোর ৩ থেকে ৪টার দিকে আবার কিছুটা বাড়তে শুরু করে, যা স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু যদি আগে থেকেই আপনার শরীরে কর্টিসলের মাত্রা বেশি থাকে, তাহলে এই স্বাভাবিক বৃদ্ধিটাও অতিরিক্ত হয়ে যায়। ফলে শরীর অনেক আগেই ‘জেগে ওঠার’ সংকেত পেয়ে যায়।

সহজভাবে বললে, যখন আপনি স্ট্রেসে থাকেন, তখন আপনার শরীরে কর্টিসলের মাত্রা বেশি থাকে। রাতে এটি কমার বদলে অতিমাত্রায় থাকে, ফলে আপনি আরাম করে ঘুমাতে পারেন না।

স্ট্রেস থাকলে রাতে কর্টিসলের বৃদ্ধি আরও বেশি হয়, যা হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার কারণ হতে পারে। এরপর বাকিটা রাত জেগে বা আধো ঘুমে কাটাতে হতে পারে।

ডা. আমির খান বলেন, “রাত ৩টার দিকে ঘুম ভাঙা খুব সাধারণ একটি বিষয়। এতে কোনো রহস্য বা ‘ভৌতিক’ কিছু নেই। এর মাধ্যমে শরীর আসলে জানিয়ে দেয় যে দৈনন্দিন জীবনে মানসিক চাপ কতটা সাধারণ হয়ে উঠেছে।”

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়: ডাক্তারের পরামর্শমানসিক স্বাস্থ্যজীবনধারাবিশেষজ্ঞস্বাস্থ্য
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।