Advertisement Banner

ডেমরায় স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৩

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ডেমরায় স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৩
ফাইল ছবি: বাসস

ডেমরায় স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।

আজ রোববার সকালে জহির স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন— সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

আহতদের সহকর্মী আলামিন জানান, সকালে স্টিল মিলে ভাঙারি লোহা গলানোর জন্য ভাট্টিতে মাল দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সাব্বির হোসেনের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জল হোসেনের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর আহত সাব্বির ও তোফাজ্জলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। অপরদিকে মাজেদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

সম্পর্কিত