
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কোমরের নিচের অংশের হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে পড়ে গিয়ে তিনি আহত হন বলে তার দপ্তরের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দপ্তরের বিবৃতিতে বলা হয়, মাহাথির মোহাম্মদকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য তাকে আগামী কয়েক সপ্তাহ সেখানে থাকতে হতে পারে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকেরা নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন।
শতবর্ষী এই নেতা দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। সাম্প্রতিক বছরগুলোতে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং আগে একাধিক বাইপাস সার্জারিও করানো হয়েছে।
গত বছরের জুলাইয়ে নিজের ১০০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অতিরিক্ত ক্লান্তিতে ভুগে আবারও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে অন্যতম নেতা হিসেবে পরিচিত। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। এই সময়ে মালয়েশিয়াকে কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্পভিত্তিক রাষ্ট্রে রূপান্তরে ভূমিকা রাখেন।
দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে বিরোধী জোটের নেতৃত্ব দিয়ে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যেই তার সরকার ভেঙে পড়ে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।