
কেমন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এ নিয়ে চলছে নানা আলোচনা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, তেমন বড় কোনো সহিংসতা হয়নি, তবে জালভোট হয়েছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মত নানা ঘটনা ঘটেছে।

‘জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন’– প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছ থেকে এ ধরনের মন্তব্য আসার পর থেকে নানা মহলে এ নিয়ে চলছে আলোচনা। অনেকে বলছেন, রাষ্ট্রের শীর্ষ নির্বাহী যখন এ ধরনের কথা বলেন, তখন সেটি আর ব্যক্তিগত মতামত থাকে না।

আসামি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে নিজের বাবা-মায়ের বদলে বীর মুক্তিযোদ্ধা চাচা ও চাচিকে জালিয়াতির মাধ্যমে পিতা-মাতা হিসেবে পরিচয় দেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে প্রতারণা করেন এবং ৩৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পান।

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লি.) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের আইকন ববি ওয়াইনের নেতৃত্বে পরিবর্তনের যে ঢেউ উঠেছিল, তা ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়েছে–তা নিয়ে খোদ আন্তর্জাতিক মহলেই উঠেছে গুরুতর প্রশ্ন।

পরে তাদের আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে সিমিন রহমানসহ তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

সিআইডি জানিয়েছে, দীর্ঘ দিন ধরেই প্রতারক চক্রের এই দুই সদস্য অর্থের বিনিময়ে ও যোগসাজসে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডির মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও তা বিভিন্ন সোস্যাল মিডিয়াকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে বিক্রি করত।

জাতীয় নির্বাচনের মাত্র দুই দিন আগে উগান্ডাজুড়ে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছে সরকার। ভুল তথ্য ও নির্বাচনী জালিয়াতি ঠেকানোর অজুহাতে নেওয়া এই সিদ্ধান্তকে বিরোধীদের দমনের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এই মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে চরচার সম্পাদক সেলিম খানের সঙ্গে যুক্ত হয়েছেন চরচার পরামর্শক সম্পাদক শাকিল আনোয়ার।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।

ভারতীয় দূতাবাস এই ভিসা বাতিলের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে এটি কানাডার নিজস্ব এখতিয়ার বলেও উল্লেখ করেছে তারা। দূতাবাস জানায়, ভারত বিশ্বের সেরা মানের শিক্ষার্থীর উৎস এবং কানাডীয় প্রতিষ্ঠানগুলো অতীতে এই প্রতিভা থেকে অনেক উপকৃত হয়েছে।